রাজ্য

দেশের অখন্ডতা প্রশ্নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিলেন রবীন্দ্রনাথের ভাবনা কে

বিশ্বভারতীর সমাবর্তন সভায় দেশের অখন্ডতা প্রশ্নের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে তুলে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।করোনা আবহে এবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্ত হলেন। নরেন্দ্র মোদী আম্রকুঞ্জ এর সমাবর্তনে যোগ দিলেন এবং বললেন, “কবিগুরুর কাছে বিশ্বভারতী ছিল সংস্কৃতির শীর্ষ যাওয়ার জায়গা। আমাদের এখন নিজেদের দিকে তাকানোর সময় এসেছে। ভারতের বিবিধতার কথা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু বিশ্বভারতীতে বিশ্বমানব কে দেখেছিলেন।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কবিগুরুর, “হে মোর চিত্ত” কবিতার লাইন পাঠ করে শুনিয়েছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি রবীন্দ্র কবিতা পাঠ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “সব সময় মনে সদর্থক চিন্তা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মহত্বপূর্ণ।গুরুদেব আমাদের শিখিয়েছেন সদর্থক ভাবনা সব সমস্যার সমাধানের পথ।”

দেশের নতুন জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের নতুন শিক্ষানীতি আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। যে যার ভাষায় শিক্ষা নিতে পারবেন। থাকছে কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা। আমাদের এখন ভাবনার সময় এসেছে। এই নতুন শিক্ষা নীতি প্রয়োগ করে আমরা মেয়েদের শিক্ষায় বেশি পরিমাণে অংশগ্রহণের ব্যবস্থা করছি। দেশের নতুন শিক্ষানীতি দেশকে পথ দেখাবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন শিক্ষানীতি অত্যন্ত প্রয়োজন। নতুন গবেষণার জন্য আগামী ৫ বছরে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষায় শামিল করা হবে ছাত্রীদের। ডিগ্রী কোর্স থেকে বিরতি নেওয়ার স্বাধীনতা থাকছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026