নিউজ

‘কৃষি নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে’, কৃষকদের উদ্দেশে আবেদন নরেন্দ্র মোদির

নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকার লকডাউনের মাঝে কৃষি ক্ষেত্রে সংস্কাররের উদ্দেশ্যে ৩টি অধ্যাদেশ জারি করে । গত বৃহস্পতিবার লোকসভায় এই তিনটি বিল পাস হয়েছে  এবার সেগুলি পেশ হবে রাজ্যসভায়। কৃষিক্ষেত্রে সংস্কার আনতে ৩টি বিল এনেছে তাঁর সরকার। এই নিয়ে শুক্রবার বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলেন।

উপলক্ষ্য ছিল, বিহারের কোশী নদীর সেতু উদ্বোধন। ওই অনুষ্ঠানেই কৃষকদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ”চাল, গমের মতো ফসল চাষিদের থেকে সরকার কিনবে না, এমন ভুয়ো খবর রটানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ও কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা। ন্যূনতম সহায়ক মূল্য যাতে কৃষকরা পান, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

কৃষকদের উদ্দেশে আবেদন করছি, কৃষি নিয়ে যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন। ওদের থেকে সতর্ক থাকুন, যারা বিভ্রান্ত করছে, প্ররোচনা দিচ্ছে। পুরনো ব্যবস্থা বহাল রেখে আপনাদের অবস্থার ফায়দা তুলতে চাইছে ওরা। কয়েক দশক ধরে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু কাজের কাজ কিছু করেনি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026