ভারতে করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে যে, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের আকাল দেখা দেবে। আর এই গুজবে বিশ্বাস করে দেশের মানুষ অত্যাবশ্যক সামগ্রী মজুত করতে শুরু করেছে। গতকাল দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন যে, দেশে খাবারের কোনো আকাল হবেনা। তিনি সকল দেশবাসীকে অনুরোধ করেছেন কেউ যেন গুজবে কান না দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান পরিস্থিতিতে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবেনা। তাই কারও অত্যাবশ্যক জিনিস কিনে রাখার কোনো দরকার নেই।’ সরকার বাজারে অত্যাবশ্যক সামগ্রী যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে কোনোরকম গুজবে কান দেওয়ার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন : ‘ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে’, মোদীকে বললেন মমতা
ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত দেশে ২০০ জনের উপর আক্রান্তের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত দেশে পাঁচজন মারা গেছে মারণ এই ভাইরাসে। বিভিন্ন রাজ্যে জারি হচ্ছে একাধিক নিষেধাজ্ঞা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজবের ফলে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য মজুত করা শুরু করেছে।
প্রধানমন্ত্রী আজ সকলকে আতঙ্কিত হতে বারণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ে একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এই টাস্ক ফোর্স দেশের সবকটি অংশের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।’ দেশের সকল মানুষ একত্রে মিলে এই ভাইরাসকে রুখে দেওয়া যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…