কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষনা করায় সমস্যা বেড়েছে পাকিস্তান সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর। এরপর থেকেই লাগাতার হামলার হুমকি দিয়ে আসছে পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠনগুলো। তবে শুধু কাশ্মীর বা ভারতের অন্য কোন শহরেই নয় এবার আরও বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সম্প্রতি সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলার ছক কষছে পাক মদত পুষ্ট জঙ্গিরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মেরে ফেলায় তাদের লক্ষ্য। এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ স্কোয়াড। স্কোয়াডের সদস্যদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের কাজে সহায়তা করছে পাক মদত পুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ। আর এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হল আইএসআই।
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তত্ত্বাবধানে মোদীর ওপর হামলা চালানোর জন্যই এই বিশেষ স্কোয়াড কাজ করছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ছাড়াও জঙ্গিদের হিট লিস্টে রয়েছেন বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সেই তালিকায় ওপরের দিকে রয়েছেন বলেই সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…