রাজ্য

আগামীকাল হলদিয়ায় থাকব, বাংলায় টুইট করে একাধিক প্রকল্প উদ্বোধন করবেন তা জানালেন মোদী

রবিবার হলদিয়ায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একটি উড়ালপুল, গ্যাস প্রকল্প সহ এই দিন একাধিক প্রকল্পের উদ্বোধন হবে তার হাত থেকেই। বাংলায় আসার কথা বাংলাতেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি এই দিন দলের একটি সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর জেলায় আসছেন নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এই সভাকে ঘিরে দলে প্রস্তুতি তুঙ্গে।

আগামীকাল হলদিয়ায় তার কর্মসূচি সম্পর্কে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, এইদিন হলদিয়ার হেলিপ্যাড মাঠে একটি অনুষ্ঠানে হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে। একই সাথে ৪১ নং জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।

হলদিয়ার এই অনুষ্ঠানে বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি দূর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। ওইসব অনুষ্টান শেষে হেলিপ্যাড মাঠে দলের একটি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এনিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের আনার চেষ্টা করছে বিজেপি। এদিন সরকারি অনুষ্ঠানে থাকবেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি শেষপর্যন্ত মোদীর সভায় গিয়ে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শিশির অধিকারীকে সরাকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। মোদী সভায় এদিন থাকছেন সাংসদ বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী-সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ব্যস্ততা বেড়েছে পিংলার পাঠশিল্পীদের। পিংলার মালিগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের নয়া এলাকায় পটশিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। কারন এই পটশিল্পীদের উপরের দায়িত্ব পড়েছে প্রধানমন্ত্রীর হাতে উপহার স্বরূপ একটি পাঞ্জাবি, একটি শাল, রামায়ণের উপর একটি পটচিত্র তুলে দেওয়ার। হাতে সময় নেই। তাই দিনরাত এক করে নয়া-র পটশিল্পী বাহাদুর চিত্রকরের পরিবারের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন এই উপহার সামগ্রী তৈরির কাজ শেষ করতে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026