রাজ্য

ডিসেম্বরের শুরুতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাখির চোখ ২১ এর নির্বাচনের দিকে

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে তৃণমূল, বিজেপি ও অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে ভোট জয়ের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোন রাজনৈতিক দল ভোটের লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে চায় না বিপক্ষকে। কিছুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ডিসেম্বর মাসে হয়তো রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌমিত্র খাঁ এর কথামতো ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসতে পারেন। হয়তো তিনি এসে যুবমোর্চার কর্মসূচিতে আসতে পারেন।

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ বাংলা। ইতিমধ্যেই আসরে নেমে গিয়েছিলেন অমিত শাহ, জে পি নাদ্দা, অমিত মালব্য, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা। এবার সম্মুখ সমরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কোনভাবেই আগামী বিধানসভা ভোট কে হালকা ভাবে নিতে চায় না। তাই তিনি নিজে উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে মোদির জনসভা হতে পারে বলে ইঙ্গিত সৌমিত্র খাঁ এর।

এছাড়াও বিজেপি যুব মোর্চার প্রধান সৌমিত্র খাঁ জানিয়েছেন, “অনেকদিন ধরে রাজ্যে অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তাই তিনি রাজ্যে এসে পরিদর্শন করতে চান। তিনি এসে যেমন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই সাথে রাজ্যের চলা অরাজকতা প্রসঙ্গেও ব্যবস্থা নেবেন বলে আশা করা যাচ্ছে।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের তীব্র নিন্দা করেছেন সৌমিত্র খাঁ। তিনি জানিয়েছেন, “মমতা সরকার পুলিশ বাহিনী নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে ঠিকমতো ভোট না দেয়ার জন্য জোর করবেন। কিন্তু ১ লা ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজেপির দুয়ারে দুয়ারে বিজেপি প্রকল্পের মাধ্যমে নেতৃত্বরা বিজেপি কর্মীদের নিয়ে সাধারণ মানুষের বাড়ির সামনে গিয়ে তাদের সুষ্ঠুভাবে ভোট দান করার অনুরোধ জানাবেন।”

অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপির দুয়ারে দুয়ারে বিজেপি কর্মসূচির তীব্র বিদ্রুপ করেছেন। তিনি জানিয়েছেন, “বিজেপি যখন বুঝতে পারছে এবার তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বাধ্য হয়ে মমতা সরকারকে নকল করার চেষ্টা করছে। তাতে বিজেপি কোনো সাফল্য আসবে না বলে আক্রমণ করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, মমতা ব্যানার্জি ৩০ বছর আগে থেকে এরকম জনসম্পর্ক অভিযান চালু করেছিল। বর্তমানে বিজেপি কিছু না পেয়ে মমতার কর্মসূচি নকল করে ভোট গ্রহণের চেষ্টা করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026