ভারত : আগামিকাল ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের তৃতীয় লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন আগামি ৩রা সেপ্টেম্বর এই বিষয় নিয়ে ভাষণ দিতে চলেছেন মোদীজি।
মোদী ছাড়াও এই এই সামিটে উপস্থিত থাকবেন শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব, সরকারি আধিকারিক এবং অন্যান্য নেতারা। সামিটের আলোচনার বিষয় হতে চলেছে স্বাস্থ্য ও প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয়, দু দেশের পারস্পরিক সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং কৌশলগত শক্তির বন্ধন।
ইউএসপিআইএসপিএফ-এর সভাপতি মুকেশ আঘি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএসপিআইএসপিএফ -এর বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য সময় বের করতে পারায় আমরা সম্মানিত। বাণিজ্য, সংস্কৃতি, ভূ-রাজনৈতিক, কূটনীতি ও বৈজ্ঞানিক দিক থেকে পারস্পরিক সমঝোতায় গড়ে উঠেছে এই পার্টনারশিপ। আন্তর্জাতিক আইন রক্ষা সুনিশ্চিত করতে দুই দেশকে আরও কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে চিনের আগ্রাসী মনোভাব”।
গত সোমবার থেকে শুরু হওয়া ইউ-ইন্ডিয়া উইক নেভিগেটিং নিউ চ্যালেঞ্জেস শীর্ষক এই সপ্তাহব্যাপী সামিট চলবে আরো কিছুদিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…