অফবিট

তিন জোড়া সূর্য আছে আকাশে! নতুন তারামণ্ডলের হদিশ পেয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নাসার

আকাশে (Sky) থাকে মোট তিন জোড়া সূর্য (Sun)! প্রতিটির জন্য প্রতিদিনই গ্রহণ হয় ছ’বার করে। দিনে ৬ বার করে সূর্য গ্রহণ হয় আকাশে এমনই একটি অভিনব তারামণ্ডলের হদিশ পেল নাসা (NASA), তাও আবার এই প্রথম।

পৃথিবী থেকে ১ হাজার ৯০০ কোটি আলোকবর্ষ দূরে রাতের আকাশে থাকে দুটি সূর্য। অৰ্থাৎ, এমন দুটি তারা থাকে, যারা আকারে, ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের মতন। শুধু তাই নয়, দিনের আকাশেও থাকে আকারে ও ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের মতই আরও চারটি তারা। বিজ্ঞান জার্নাল ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ সাম্প্রতিক সংখ্যায় এই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’-এর কাছে ধরা পড়েছে এই অভিনব তারামণ্ডল, যার নাম – টিআইসি ১৬৮৭৮৯৮৪০। এখানে রয়েছে মোটামুটি আমাদের সূর্যের আকার ও ঔজ্জ্বল্যের ছটি তারা।

এই ধরনের অবস্থাকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘সেক্সটুপ্লেট’। গবেষকদের মতে, এই তারামণ্ডলে দুটি করে তারা রয়েছে প্রতি জোড়ায়। ব্রহ্মান্ডে এখনও পর্যন্ত যতগুলি তারামণ্ডলের খোঁজ পাওয়া গেছে তার বেশিরভাগেই তারাগুলি এমন জোড়ায় থাকে। একে বলা হয় ‘বাইনারি স্টোর সিস্টেম’। গবেষকরা আরও জানিয়েছেন যে, এর আগে এরকম তারামণ্ডলের হদিশ পাওয়া গেলেও একটি তারাকে অপর তারার মুখ ঢেকে প্রদক্ষিণ করতে দেখা যায়নি। ফলে এতবার গ্রহণ কোথাও ঘটেনি এর আগে।

তারা জোড়া গুলির মধ্যে দুটি রয়েছে খুব কাছাকাছি, আরেকটি জোড়া বাকি দুটি জোড়া থেকে অনেকটি দূরত্বে রয়েছে। বাকি দুটি তারা জোড়াকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে দুই হাজার বছরেরও বেশি। এই তারামণ্ডলের জোড়ার মধ্যে একটিতে কয়েকটি গ্রহ থাকতে পারে বলে অনুমান করেছেন গবেষকরা তবে আমাদের সৌরমণ্ডলের কাছে একটি ব্যতিক্রম। কারণ, একমাত্র সৌরমন্ডলে আছে একটি তারা এবং বাকি সব গ্রহ উপগ্রহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026