নিউজ

নাসার অভিনব উদ্যোগ! চাঁদে এবার পুরুষ নয়, পা রাখবে নারী

নিউইয়র্ক: এ যেন এক অভূতপূর্ব সিদ্ধান্ত। করোনা পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব উদ্বেগের মধ্যে রয়েছে, ঠিক তখন আরও একবার চন্দ্রাভিযানের ক্ষেত্রে অভিনব উদ্যোগ নিতে চলেছে নাসা। আবার চাঁদে পা রাখার কথা ভাবছে নাসা। তবে এবার কোনও পুরুষ নয়, চাঁদে প্রথম পা রাখতে চলেছে কোনও নারী।

ভারতীয় পুরাণ এবং সংস্কৃত সাহিত্য স্পষ্ট ভাবে বলে- চাঁদ না কি রমণীদের অতীব প্রিয়! সে কথা মাথায় রেখেই কি ফের চন্দ্রাভিযানে উদ্যোগ নিল নাসা? জানা গিয়েছে, ২০২৪ এ আবার কোনও নভশ্চরকে চাঁদে পাঠাবে নাসা। তবে এ বার চাঁদের বুকে প্রথম পা রাখবেন কোনও নারী। তার পর আসবে পুরুষের পালা। সম্প্রতি এই খবর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন নাসা কর্তৃপক্ষ। এর জন্য খরচ হতে পারে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে শুধু ১৬ বিলিয়ন মার্কিন ডলার-ই খরচ হবে চন্দ্রযান নির্মাণে।

তবে এই খরচকে তোলার জন্য ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সম্মতি প্রদানপত্র পাঠিয়েছে নাসা। সরকার এই সম্মতিপত্র সই করলেই খরচ নিয়ে আর নাসা কর্তৃপক্ষকে ভাবতে হবে না। তবে সবটাই করতে হবে নভেম্বরের আগে।

কারণ, নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর সেখানে যদি ট্রাম্প পুনরায় ক্ষমতায় না আসেন, তাহলে নতুন প্রেসিডেন্টের কাছে সম্মতি চাইতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। যদিও সময় রয়েছে, তবুও চন্দ্রযান তৈরি করতেই সেই সময় কেটে যাবে বলে নাসা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তাই দেরি না করে তড়িঘড়ি হোয়াইট হাউসে সম্মতিপত্র পাঠিয়ে দিয়েছে নাসা।

তবে খরচ যাই হোক চাঁদে প্রথম কোনও নারী পা রাখবে। আর এই সিদ্ধান্ত নাসার তরফ থেকে একটা অভিনব সিদ্ধান্ত, তা বলাই যায়। এই মাহেন্দ্রক্ষণ বৈজ্ঞানিক ইতিহাসের একটা মাইলস্টোন সৃষ্টি করবে বলেই মনে করছে বিজ্ঞানী মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026