খেলা

Pakistani Cricketer: ঊর্বশীকেই করবেন বিয়ে! সাংবাদিক বৈঠকে জানালেন পাক্ ক্রিকেটার নাসিম শাহ

সংবাদের হেডলাইনটি পড়ে নিশ্চয়ই বাকি সবার মত আপনিও হতবাক হয়েছেন। তবে এমনই চঞ্চল্যকর তথ্য এসেছে প্রকাশ্যে। যেখানে পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিম শাহকে সাংবাদিক বৈঠকে সরাসরি বলতে দেখা গেছে, যদি বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা রাজি থাকেন তবে তাকে বিয়ে করতে কোন রকম আপত্তি নেই নাসিম শাহের। সাংবাদিক বৈঠকে পাকিস্তানী ক্রিকেটারের এমন উক্তির সংক্ষিপ্ত ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা এবং পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল বছর খানেক আগে। গত বছর এশিয়া কাপের সুপার ফোর-এ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রীকে। খেলার প্রতি তার একাগ্রতা এবং বারবার বিভিন্ন রকম কমেন্ট করার ভিডিও বেশ কয়েকবার ক্যামেরাবন্দিও হয়। আর এই সংক্ষিপ্ত ভিডিওগুলি পরে জুড়ে দেওয়া হয় পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে। দুর্দান্ত এডিট করে দুজনকে নিয়ে আসা হয় এক ফ্রেমে।

আর এরপর থেকে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা এবং পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২৯ বছর বয়সী ঊর্বশী এবং ২০ বছর বয়সী নাসিম শাহের আরও একটি ভিডিও সম্প্রতি মিডিয়া জগতে বিশেষভাবে ভাইরাল হচ্ছে। যেখানে নাসিম শাহকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে। প্রশ্ন উত্তর পর্বে একপর্যায়ে নাসিমকে বলিউড অভিনেত্রী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন,’যদি বলিউড অভিনেত্রীর কোন আপত্তি না থাকে, তবে বিয়ের পিঁড়িতে বসতে তার কোন আপত্তি নেই।’ আর পাক ক্রিকেটারের এমন মন্তব্যের পর থেকে নেটিজেনদের দ্বারা বিভিন্ন মাধ্যমে তীব্রভাবে সমালোচিত হচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026