আহমেদাবাদে তাঁর ভারতীয় দলের সতীর্থদের সাথে যোগ দেওয়ার এক সপ্তাহ আগে, পেসার টি নটরাজন তামিলনাড়ুতে তাঁর বাড়িতে বেশ কিছু সময় বিরতি উপভোগ করছেন। নটরাজন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে তার ভারত অভিষেক করেন, আগস্ট ২০২০ থেকে জানুয়ারী ২০২১ পর্যন্ত তার পরিবার থেকে দূরে ছিলেন তিনি। ২০১৮ এবং ২০১৯ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি। ২০২০ তে তিনি ব্যাকআপ পেসার হিসেবে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন। যাইহোক, সেখানে তিনি নেটে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেন এবং ১৬ টি ম্যাচ খেলেন। তার টি-টোয়েন্টি বীরত্ব তাকে অস্ট্রেলিয়া সফরের জন্য নেট বোলার হিসেবে মনোনীত হতে দেখেছে। এবং পরবর্তীতে বরুণ চক্রবর্তীর কাঁধের সমস্যার কারনে নটরাজন জাতীয় দলে তার স্টেটমেটের স্থলাভিষিক্ত হন।
গত বছরের নভেম্বরে তাঁর শিশুকন্যার জন্ম হয়। কন্যার জন্মের সময় তিনি ২২ গজে অস্টেলিয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। প্রথম টেস্টে নিজের প্রতিভা দেখিয়েছিলেন নটরাজন। তাঁর ইয়র্কারের গতিতে কেঁপেছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বাকিটা সকলের জানা। ভারতের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষ থাকতে পেরেছিলেন ২৯ বছর বয়সী এই বাঁ হাতি পেসার। এখন তিনি জাতীয় দলে যোগদানের আগে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সোমবার, নটরাজন তার মেয়ে এবং স্ত্রীর সাথে তাঁর টুইটার হান্ডেলে একটি পোস্ট করেন।
নটরাজন লেখেন, “আমাদের ছোট্ট দেবদূত হানভিকা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমাদের কে বাবা-মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ লাড্ডু। তোমার জন্য আমাদের জীবনটা এত সুন্দর। আমরা তোমাকে সবসময় এবং চিরকাল ভালবাসবো।” রবিবার তাঁকে স্ত্রী আর নবজাতক কন্যার সাথে দেখা যায় তামিলনাড়ুর একটি মন্দিরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…