খেলা

বিয়ের আগেই গর্ভবতী নাতাশা, তড়িঘড়ি বিয়ে সারলেন হার্দিক পান্ডিয়া

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই বিনা আড়ম্বরে বিয়েটা সেরেই ফেললেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তার বাকদত্তা মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে। কেন এত তড়ঘড়ি বিয়ে সেরে ফেললেন তিনি, কোনো প্ল্যানিং ছাড়াই? তাও এই লকডাউনের মাঝে! এই সব প্রশ্ন আপনার মনকে নিশ্চই গ্রাস করছে, তাহলে দেরি না করে চটজলদি সুখবর জানিয়ে দেওয়াই শ্রেয়।

লকডাউনের আগে থেকেই হার্দিক ও নাতাশা লিভ-ইন সম্পর্কে ছিলেন এ খবরও এসেছে, তারই প্রতিফলন ঘটল লকডাউনে একথা বলাই চলে। হার্দিকের মতো প্লেবয়ের কাছে ক্লিন-বোল্ড হলেন নাতাশা। বিয়ের আগেই হয়ে পড়লেন গর্ভবতী, এখবর তারা নিজেরাই প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া মারফৎ। বিয়ের আগে গর্ভবতী হওয়াটা কোনো নতুন বিষয় না হলেও কেরিয়ারের মাঝগগনে এমনটা বোধহয় আনাড়ি হাতেই খেলে ফেললেন এই অল-রাউন্ডার তা খানিক স্পষ্ট।

বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পাশাপাশি নাতাশার বেবি-বাম্পে হাত রেখে অভিনেত্রীর গর্ভবতী হওয়ার সুখবরটিও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। হার্দিকের বাবা হওয়ার প্রাক্কালে দারুন খবরে উচ্ছসিত তার ভক্তরা। উভয়ের বিয়েতে খুশি ক্রিকেটারের পরিবারবর্গ, অবশেষে প্লেবয় গাঁটছড়া বেঁধে সংসারী হলেন এমনটাই মন্তব্য করছেন অনেকেই।

এর আগে বহু মডেল ও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে হার্দিকের, এদের মধ্যে ভারত-সুন্দরী অভিনেত্রী উর্বশী রাউত্তেলার নাম অগ্রগণ্য। যদিও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কখনোই খোলাখুলি মন্তব্য করেননি হার্দিক। এরপর সকলকে চমকে দিয়ে এবছরের জানুয়ারিতেই নাতাশার সঙ্গে এনগেজমেন্ট সেরে নেন ক্রিকেটার। সেসময় সোশ্যাল মিডিয়ায় এই নিয়েও যথেচ্ছ ট্রোল ও মিমস তৈরি হয় তাকে নিয়ে, তবে বর্তমান লকডাউনে তার সম্পর্কের সুপরিনতিতে সকলেই আনন্দিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026