BB Special

ন্যাশেনাল গ্র্যান্ড প্যারেন্টস ডে : আয়-আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ!

আয়-আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ

কবি জসীমউদ্দীনের লেখা কবর কবিতায় প্রকাশিত হয়েছে দাদু আর নাতির অনবদ্য সংলাপ। দিদা মারা যেতে মনের দিক থেকে ভগ্নপ্রায় দাদু স্মৃতিরোমন্থন করছেন তার এক চিলতে নাতির সঙ্গে। ঠাকুমা বলতেন ‘দাদু খুব বেশি দিন তো আর বাঁচবো না তাই এখন সাধ্যমত আলগা দিয়ে থাকি’ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এটি।

তিনি বলেছেন যেখানে ঠাকুমা তার নাতিকে দাদু বলে সম্বোধন করেছেন। বয়স বেড়ে গেলে ঠাকুমাদের একমাত্র ভরসা দাদুভাই কিংবা দিদিভাই অর্থাৎ নাতি-নাতনি। বয়সের ভারে কুচকে যাওয়া হাত দুটোর উপরে থাকে ছোট্ট ছোট্ট দুটো হাত। জীবনের শেষ আর জীবনের শুরুর মধ্যে অপূর্ব এক মেলবন্ধন তৈরি হয়। হয়তো তখন ঠাকুরমা মনে মনে বলে ওঠেন  ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’।

নাতি-নাতনি হওয়ার আগে থেকেই ঠাকুমারা একটার পর একটা শাড়ী কেটে পরম স্নেহে করতে থাকেন কাঁথা। তারমধ্যেই লেগে থাকে ঠাকুমা দিদার গায়ের গন্ধ যার সবরকম পারফিউম কে হার মানিয়ে দেয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে এই ঠাকুমা দিদার হাত ধরেই চলতে থাকে এক পা এক পা করে হাটা। দাদুর সঙ্গে প্রথম বাড়ির বাইরে বেরোনো। ঠাকুমার পাশে রান্নাঘরে বসে একটা দুটো আলু-বেগুন গুনতে গুনতে প্রথম অক্ষর জ্ঞান হওয়া। আর মাঝেমধ্যে পছন্দের গরম গরম খাবারে কামড় দেওয়া।

রাত হলেই ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে পড়ে একটার পর একটা রাজপুত্র রাজকন্যা দের গল্প। লোডশেডিং রাতে ছাদে বসে মাদুর পেতে আকাশের তারা গুনতে গুনতে ঠাকুমার কোলের মধ্যে হারিয়ে যাওয়া, আর পাখার বাতাস করতে করতে গায়ে লেগে গেলে ঠাকুমার গলায় মাঝে মাঝেই বলা সাট সাট।

মা বাবার কাছে বকা খেয়ে একমাত্র আশ্রয় ঠাকুমার কোল,কিংবা অনেকদিন ধরে মা-বাবার কাছে চেয়ে যা পাওয়া যায়না তাই একমাত্র পাওয়া যেত দাদুর কাছে গেলে দাদু যখন বিকেলবেলা নিয়ে বের হতেন তখন যত আবদার।

এইভাবে আস্তে আস্তে বড় হয়ে ওঠা। আজকাল পরিবার অনেক ছোট হয়েছে। অনেকেই দাদু ঠাকুমার সাহচর্য পায়না। তাদের কাছে দাদু ঠাকুমার লাঠি, চশমা বোতাম, ঘড়ি এসব স্মৃতি হয়েই থেকে যায়।

কখনোবা তারা অপেক্ষা করেন দেশ-বিদেশের নাতি কখন একবার তাদের কোলে ছুটে এসে পড়বে। আর জড়িয়ে ধরে বলবে ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’।

Written by – শ্রেয়া চ্যাটার্জী

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026