করোনা সঙ্কটের মাঝেও খুব শীঘ্রই এই শহরগুলির মধ্যে চালু হবে ৭ টি বুলেট ট্রেন
সারা দেশজুড়ে করোনা সঙ্কটের মধ্যেই খুব শীঘ্রই ৭ টি বুলেট ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনগুলি চালু করার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই কাজের জন্য National Highways Authority of India (NHAI)-র সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় রেল ৷ NHAI এই বুলেট ট্রেনের জন্য জমি অধিগ্রহণের কাজ করবে ৷এই জমি অধিগ্রহণের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, করোনার জেরে যে সঙ্কট দেখা দিয়েছে তা সত্ত্বেও ২০২৩-র ডিসেম্বরের মধ্যে এই সমস্ত রুট তৈরি হয়ে যাবে ৷
মুম্বই-আহমেদাবাদ রুটে হাইস্পিড করিডোরের নির্মান কাজ শুরু হয়েছে,যার উপর দিয়ে আর কয়েকদিনের মধ্যে ছুটবে বুলেট ট্রেন ৷ এর পাশাপাশি রেল High Speed ও Semi High Speed রেল করিডোরের জন্য ৭টি রুট চিহ্নিত করেছে ৷ হাইস্পিড রেল রুট ছাড়াও এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে উন্নত করার যোজনাও তৈরি করা হচ্ছে ৷ হাই স্পিড করিডোরে প্রতি ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে দৌড়বে ট্রেন ৷ সেমি হাই স্পিড করিডোরে ট্রেন প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে।
সূত্রের খবর অনুযায়ী, এই বুলেট ট্রেনগুলি যে ৭টি রুটকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল- দিল্লি-নয়ডা-আগ্রা-লখনউ-বারাণসী ও দিল্লি-জয়পুর-উদয়পুর-আহমেদাবাদ , মুম্বই-নাসিক-নাগপুর, মুম্বই-পুণে, হায়দরাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মাইসুরু, ও দিল্লি-চণ্ডীগড়, লুধিয়ানা-জলন্ধর-অমৃতসর ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…