স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২০-র চূড়ান্ত পর্বে নয়া শিক্ষানীতি নিয়ে পড়ুয়াদের বোঝালেন প্রধানমন্ত্রী
‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২০’ এর চূড়ান্ত পর্বে পড়ুয়াদের সাথে নতুন শিক্ষানীতি নিয়ে আলাপচারিতায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “একুশ শতক জ্ঞানের যুগ, সেই দিশায় কদম বাড়িয়ে নতুন এই শিক্ষানীতি এনেছে সরকার। ভারী স্কুলব্যাগ ছেড়ে আজীবন কাজে লাগবে এমন জ্ঞান ও শিক্ষার দিকে এবার থেকে এগিয়ে দেওয়া হবে। মুখস্থ না করে বিশ্লেষণ করতে শিখবে এবার তারা।”
শনিবার ছিল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২০’ এর চূড়ান্ত পর্ব। এদিন প্রতিযোগিতার শেষ পর্বে দৈনন্দিন সমস্যা সমাধানে নানা উপায় প্রধানমন্ত্রীকে বলেন পড়ুয়ারা। এবারের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে অংশগ্রহণ করেছিলেন ৪ লক্ষ ৫০ হাজার পড়ুয়া। সেখান থেকে ১০ হাজার পড়ুয়া পৌঁছায় চূড়ান্ত পর্বে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১ লক্ষ টাকা দেওয়া হবে, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকার নগদ পুরস্কার দেওয়া হবে।
এদিন ডিজিটাল মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শুরুর আগে বক্তব্য রাখেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজন করা কঠিন হয়ে পড়েছিল। তবুও এই হ্যাকাথন হওয়া আনন্দের বিষয়। এদিনের আলাপচারিতার মাঝে ছাত্রছাত্রীরা তাদের তৈরি বিভিন্ন মডেলের কথা প্রধানমন্ত্রীকে শোনান।
তিনি সকলের কথাই খুব মন দিয়ে শোনেন। এক প্রতিযোগী তাঁর তৈরি বর্ষার আগাম অনুমান করতে সক্ষম একটি মডেলের কথা বলেন। শুনে প্রধানমন্ত্রী এই বিষয়ে রীতিমতো আগ্রহ প্রকাশ করেন। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে নানা উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অংশগ্রহণ কারী সমস্ত প্রতিযোগীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…