ঘণ্টায় গতিবেগ ২০০০ কিমির বেশি, দিনে ৫ বার অপারেশন করতে সক্ষম রাফাল
ভারতের মাটিতে স্পর্শ করেছে যুদ্ধবিমান রাফাল। বুধবার পাঁচটি বিমান ভারতের মাটি ছোঁয়। ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে বুধবার বিকেল নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে ওই পাঁচটি রাফাল জেট বিমান। চারিদিক কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সোমবার ফ্রান্স থেকে পাঁচটি রাফাল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা।
এই বিমানগুলির গতিবেগ ঘন্টায় ২,২২২ কিমি। দিনে ৫ বার অপারেশনে যেতে পারে ফরাসি যুদ্ধবিমান রাফাল। এই পাঁচটি যুদ্ধবিমানের মধ্যে তিনটি এক আসন ও দুটি দুই আসনবিশিষ্ট। এই জেটগুলি অবতরণের আগে এয়ারবেস সহ আশেপাশের এলাকাতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ছবি তোলা বা ভিডিও তোলাও নিষেধ করা হয়েছে। এয়ারবেসের আশেপাশের গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি বায়ুসেনা ঘাঁটির তিন কিলোমিটারের মধ্যে ব্যক্তিগত ড্রোন ওড়ানোতে ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিমান মাটি স্পর্শ করার পর রাজনাথ সিং টুইট করে লেখেন, “এবার এই বিমান ভারতীয় বায়ুসেনার জন্য বিপ্লব এনে দেবে”।তিনি আরও বলেন, ” ভারতের পাশ্ববর্তী যে দেশগুলি হামলা করতে চায় তাঁরা এবার উদ্বিগ্ন হয়ে পড়বে”। করোনা মহামারির মাঝে ভারতকে এই বিমান দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে ফ্রান্স সরকার, ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সের সঙ্গে সরকারি চুক্তির মাধ্যমে বিমানগুলি কেনা সম্ভবপর হয়েছে। এরজন্য তাঁকে ধন্যবাদ জানাই”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…