নিউজ

ভারতীয় সীমান্ত থেকে সরেনি চিনা সৈন্যরা, উপগ্রহ চিত্রতে মিলল প্রমাণ

ভারত সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখতে চাইছে চিন। তাই এখনও সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে চিনা সৈন্য। উপগ্রহ চিত্রে ধরা পড়া ছবি থেকে পরিষ্কার যে, প্যাংগং লেকের ধারে ৫ নম্বর ফিঙ্গার পয়েন্ট থেকে ৮ নম্বর ফিঙ্গার পয়েন্ট পর্যন্ত সীমান্ত এলাকা বরাবর চিনা সৈন্যরা ঘাঁটি গেড়ে রয়েছে। ২৯ জুলাই সামনে আসা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেই এ বিষয়ে নিশ্চিত হয়েছেন ভারতীয় গবেষকরা।

চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাবাহিনীর ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের এই উপগ্রহ চিত্রটি বিশ্লেষণ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল বিনায়ক ভাট। ম্যাক্সারের উপগ্রহের হাই রেজোলিউশন ক্যামেরার ছবির সঙ্গে মিদ রয়েছে ভারতের নিজস্ব গুপ্তচর উপগ্রহ এমিস্যাট-এর পাঠানো ছবির। এই দুই ছবিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে, প্যাংগং হ্রদের ৫ ও ৬ নম্বর ফিঙ্গার পয়েন্টে সৈন্য সংখ্যা বাড়িয়েছে চিন। একইসঙ্গে এই এলাকায় গড়ে তোলা হয়েছে স্থায়ী পরিকাঠামোও। ওই এলাকায় আরও সেনা বাড়ানোর প্রক্রিয়া জারি রেখেছে বেজিং, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দাবি গবেষকদের।

২৯ জুলাইয়ের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে, প্যাংগংয়ের ফিঙ্গার পয়েন্ট ৬ ও ফিঙ্গার পয়েন্ট ৫ এলাকায় মোট ১৩টি চিনা নৌকা দাঁড়িয়ে রয়েছে। একেকটি নৌকায় ১০ জন করে সেনা থাকতে পারে বলে জানা গেছে। ভারতের দখলে থাকা ফিঙ্গার পয়েন্ট ৪-এর খুব কাছেই এই ফিঙ্গার পয়েন্ট ৫-এর অবস্থান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026