নিউজ

ভারতে প্রবেশ করলো ‘রাফাল’, জানুন ঘাঁটি হিসেবে কেন বেছে নেওয়া হল আম্বালাকে?

গত দুই দশকের ইতিহাসে এই প্রথমবার রাফায়েল যুদ্ধবিমান তথা প্রথম বিদেশী যুদ্ধবিমান হাতে এসেছে ভারতীয় বায়ু সেনার। দেশে প্রবেশ করে সেটি ছুঁয়েছে পাঞ্জাবের আম্বালা বিমানঘাঁটির মাটি। জানা গিয়েছে আগামী মাসে এগুলিকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে।

কিন্তু, সবার মনে এখন একটাই প্রশ্ন যে এই ফরাসি বিমানগুলির ঘাঁটি হিসেবে কেন আম্বালাকেই বেছে নেওয়া হল। স্বাধীনতা লাভের পর দেশের প্রথম বায়ুসেনা ঘাঁটি হল আম্বালা। ভারতের প্রতিরক্ষার ব্যবস্থার ইতিহাসে একাধিক স্বর্ণখচিত অধ্যায়ের সাক্ষী রয়েছে এই ঘাঁটি।

তবে এই বিমানঘাঁটির জনপ্রিয়তার বেশ কিছু কারণ রয়েছে। যেমন-

* এয়ারবেসটির কৌশলগত অবস্থান। পাকিস্তান ও চীন এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত থেকেই সমান দূরত্বে অবস্থিত এই বায়ুসেনা ঘাঁটি। যার ফলে ভারতের পশ্চিম ও উত্তরে একইসঙ্গে অপারেশন চালাতে সক্ষম হয় বায়ুসেনা।

* আম্বালায় রাডার, নজরদারি ব্যবস্থা ও মজবুত অ্যান্টি-এয়ারক্র্যাফট সিস্টেম রয়েছে। ফলে শত্রু দেশের পক্ষে সেখানে হামলা চালানো অত্যন্ত কঠিন।

* চীন থেকে এটি বেশ অনেকটাই দূরে হওয়ায় বিমানঘাঁটির উপর লালফৌজ সেভাবে নজর রাখতে সক্ষম হয় না।

উল্লেখযোগ্য, প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ৯৯ স্কোয়াড্রন বায়ুসেনা ঘাঁটিতেই আশ্রয় নিয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ব্যবহার করা হয় এই বিমানঘাঁটিকে। শুধু তাই নয় ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বোমারু বিমান, মিগ-২১ বাইসন বিমানগুলির অন্তর্ভুক্তিও এখানেই হয়। একইসাথে সুখোইয়ের মতো অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে এই ঘাঁটিতে।

তবে জানা গিয়েছে রাফায়েলের দ্বিতীয় পর্যায়ের এয়ারক্রাফটগুলির জন্য বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসকে। এই বুধবার রাফায়েলের প্রথম ব্যাচের ৫টি ফাইটার জেট নিয়ে বায়ুসেনার পাইলটরা প্রবেশ করেন দেশের আকাশে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে সক্ষম হবে এই রাফায়েল জেট।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026