নিউজ

১২ ঘন্টার বদলে ৮ ঘন্টা নাইট কার্ফুর সময়সীমা, আরও কড়াকড়ি হল নিয়ম

শনিবার দেশ জুড়ে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পঞ্চম দফার এই লকডাউনে কার্ফুর সময় কমানো হলো। চতুর্থ দফার লকডাউনে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘন্টা জারি ছিল নাইট কার্ফু। সেই কার্ফুর সময়সীমা এবার কমানো হলো। পঞ্চম দফার লকডাউনে নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে করা হলো ৮ ঘন্টা। রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে পঞ্চম দফার লকডাউনে। আগামী ৩০শে জুন পর্যন্ত চলবে এই কার্ফু।

চতুর্থ দফার নাইট কার্ফুর মতোই নিয়ম এই দফার নাইট কার্ফুতেও। কার্ফুর সময়ে বিশেষ কাজে ছাড়া বাইরে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনকে নির্দিষ্ট এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করে কার্ফু বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় কোনো নাইট কার্ফুই হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কার্ফু সাম্প্রদায়িক হানাহানির সময় জারি করা হয়। রাজ্যের এই পরিস্থিতিতে কার্ফু জারি করে সাধারণ মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানো হবেনা।”

এদিকে পঞ্চম দফার লকডাউনে বেশ কয়েকটি বিষয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। ৮ই জুন থেকে শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান খোলা যাবে। কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া বাকিসব পরিষেবাই বন্ধ থাকবে। তবে অবশ্যই তা করোনা বিধি মেনেই খুলতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন ৮ই জুন থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খুলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026