ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pension Scheme: মাসে ঠিক কত টাকা জমালে ১ লাখ পেনশন আসতে পারে? হিসেব বুঝে নিন

অবসর জীবনে পেনশন এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বেশ কিছু এমন প্রকল্পের খোজ, যা আপনাকে দুর্দান্ত লাভ দিতে পারে এবং তার সাথেই আপনাকে অনেক বেশি পেনশন দিতে পারে। ন্যাশনাল পেনশন সিস্টেম হলো এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে আপনি দীর্ঘ মেয়াদে প্রচুর টাকা পেনশন পেতে পারবেন। শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয় বেসরকারি কর্মচারীদের একই সাথে প্রচুর টাকা পেনশন দিয়ে থাকে এই প্রকল্প। মেয়াদ শেষে আপনি বিনিয়োগের একটা মোটা টাকা তুলতে পারবেন এবং তারপর বাকিটা আপনি পেনশন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ন্যাশনাল পেনশন সিস্টেম হল এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে আপনি ৬০ বছর বয়সের পরে একটা নির্দিষ্ট হারে পেনশন পেতে পারবেন। আপনি আগে যত টাকা বিনিয়োগ করেছিলেন, হিসেবে আপনার পেনশনের অ্যামাউন্ট নির্ধারণ করা হবে। সেটা কত? ঠিকঠাক বিনিয়োগ করলে এনপিএস থেকে প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।

কীভাবে মাসে ১ লাখ টাকা পেনশন:

উদাহরণস্বরূপ, মনে করুন একজন বিনিয়োগকারী ৪০ বছর বয়সে এই প্রকল্পে যোগ দিলেন এবং তিনি কুড়ি বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করলেন। এক লক্ষ টাকা মাসির পেনশনের জন্য, আপনাকে প্রতিমাসে ৬৬ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১.৫৮ কোটি টাকা এবং বার্ষিক দশ শতাংশ রিটার্ন ধরলে, ৩.৪৬ কোটি টাকা আপনি পেয়ে যাবেন মেয়াদ পূর্তির সময়। কুড়ি বছর পর, এনপিএস ফান্ডের পরিমাণ দাঁড়াবে ৫.০৫ কোটি টাকা।

মেয়াদ শেষ হয়ে গেলে আপনি এই টাকার ৬০ শতাংশ তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনি ৩.০৩ কোটি টাকা একসাথে তুলতে পারবেন। অর্থাৎ আপনার কাছে বাকি পড়ে থাকবে ২.০২ কোটি টাকা। এই টাকা থেকে ৬ শতাংশ বার্ষিক সুদ যদি আপনি পেয়ে যান, তাহলে ১.০১ লক্ষ টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন।

এনপিএসে বেশ কিছু সুবিধা আছে। যে কোনও সময় বিনিয়োগ শুরু করা যায়। চাইলে বিনিয়োগের পরিমাণ পরিবর্তনও করতে পারেন বিনিয়োগকারীরা। অন্যান্য স্কিমের তুলনায় এনপিএসে রিটার্নও অনেক বেশি। এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা বার্ষিক ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ পেয়েছেন। ধারা ৮০সিসিডি(১), ৮০সিসিডি(২) এবং ৮০সিসিডি(১বি)-র আওতায় বার্ষিক ২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026