দেশের মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে সম্পূর্ণ প্রচেষ্টা শুরু করেছে ভারত সরকার। এই মুহূর্তে দেশের মহিলাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে একটি রাষ্ট্রীয় পেনশন যোজনা, যে যোজনা অনুযায়ী একাউন্ট খুলে আপনারা প্রতি মাসে একটা মোটা অংকের টাকা পেনশন হিসেবে পেতে পারেন। সরকারি যোজনার মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যেই এই নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। সরকারের এই যোজনা থেকে যদি আপনারা সাহায্য নিতে চান তাহলে আপনাকে প্রথমে ন্যাশনাল পেনশন স্কিমের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে। এই যোজনাতে সঠিক টাকা যদি আপনি নিবেশ করেন, তাহলে ঐ মহিলার বয়স যখন ৬০ বছর হবে, তারপরে তাকে প্রতিমাসে ৪৪,৯০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
এই যোজনায় পেনশন পেতে হলে আপনাকে একটা নির্দিষ্ট সময় অন্তরে এই যোজনায় টাকা নিবেশ করতে হবে। আপনারা মাসিক অথবা বার্ষিক নিয়ম অনুযায়ী টাকা পয়সা জমা করতে পারেন। এজন্য আপনাকে এনপিএস এর একাউন্ট খুলতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের অ্যাকাউন্ট ৬০ বছর পরে সম্পূর্ণরূপে ম্যাচিওর হয়। তবে সরকারের দ্বারা তৈরি করা নতুন নিয়ম অনুসারে আপনারা চাইলে ৬৫ বছর বয়সেও আপনার এনপিএস একাউন্ট ম্যাচিউর করাতে পারেন। তবে এর থেকে বেশি বয়সে আর একাউন্ট ম্যাচিওর করানো সম্ভব নয়।
এই এনপিএস একাউন্ট যদি আপনার খোলা থাকে তাহলে বৃদ্ধ বয়সে আপনার কোন রকম টাকা নিয়ে সমস্যা হবে না। যখন বেশি বয়সেই আপনার টাকার প্রয়োজন হবে তখন আপনার সমস্ত টাকার প্রয়োজন মেটাবে এই এনপিএস একাউন্ট। এনপিএস অ্যাকাউন্টের সুদের হার অন্যান্য সেভিংস একাউন্টের থেকে অনেকটাই বেশি। অন্যান্য সেভিংস বা ফিক্সড ডিপোজিট একাউন্টে যেখানে আপনারা সর্বাধিক ৬ শতাংশ করে সুদ পেয়ে থাকেন, সেখানেই কিন্তু এনপিএস একাউন্ট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ১০ শতাংশ করে সুদ। যদি আপনার বয়স এখন ৩০ বছর হয়, এবং যদি আপনি এনপিএস একাউন্ট খোলেন, তাহলে আপনি এই অ্যাকাউন্টে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করুন। তাহলে ৬০ বছর পরে ১০ শতাংশ হারে বার্ষিক সুদ পেতে পেতে আপনার টাকার অংকটা দিয়ে দাঁড়াবে ১.১২ কোটিতে। এরকম টাকা রোজগার করতে পারলে আপনারা প্রতি মাসে ৪৫ হাজার টাকা মত পেনশন পেতে পারবেন, এবং আপনার জীবনে টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা হবে না।
আপনাদের জানিয়ে রাখি এনপিএস কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ে আসা একটি বিশেষ সামাজিক যোজনা যেখানে ইনভেস্ট করলে আপনারা প্রভিশনাল ফান্ড ম্যানেজার পেয়ে যাবেন। আপনার ইনভেস্ট করার সমস্ত টাকা পয়সার খেয়াল রাখবে আপনার ফান্ড ম্যানেজার। কেন্দ্রীয় সরকার আপনার নিবেশ করা সমস্ত টাকার দায়িত্ব নেবে এবং এই সমস্ত দায়িত্ব দেবে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে। তিনি আপনার এনপিএস একাউন্টের সমস্ত সুরক্ষার দায়িত্ব নেবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এনপিএস অ্যাকাউন্ট এর সুদের হার মূলত মার্কেটের অবস্থার উপরে নির্ভর করে। এমনিতে মোটামুটি দশ শতাংশ করেই আপনারা সুদ পাবেন। কিন্তু যদি কোনদিন মার্কেটের কোন সমস্যা হয় তাহলে এই সুদের হার কিছুটা ওপর নিচ হতে পারে। তবে সরকারের দাবি, এই এনপিএস একাউন্টে আপনার রিটার্নের কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রতিবছরে ১০% থেকে ১২% হারে রিটার্ন পাবেন।
Australian pop-rock meets American rock royalty as Rai Thistlethwayte, frontman of Thirsty Merc, has officially…
Channing Tatum is back in the spotlight just weeks after undergoing surgery for a separated…
Eric Dane’s friends and fans are rallying behind his family following the actor’s death at…
Billboard’s Friday Music Guide highlights the week’s most essential new releases, and this Friday brings…
Supermodel Cindy Crawford, who turns 60 today, has long been admired for her timeless beauty…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…