ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বৃদ্ধ বয়সে টাকা নিয়ে টেনশন নেই, এই পাঁচটি স্কিম আপনার সব ইচ্ছা পূরণ করবে

আপনি যদি অবসর নেওয়ার আগে পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখতে চান এবং আপনার সমস্ত স্বপ্ন আগে থেকে পূরণ করতে চান তবে এমন কিছু সরকারি প্রকল্প আপনার জন্য রয়েছে যা আপনার ইচ্ছে পূরণ করতে পারে। এই প্রকল্প আপনাকে বৃদ্ধ বয়সে নিয়মিত আয় দেবে এবং এই প্রকল্পে আপনি অর্থ বিনিয়োগ করে প্রতি মাসে উপার্জন করার সুযোগ পেয়ে যাবেন। চলুন এরকমই কয়েকটি প্রকল্পের ব্যাপারে জেনে নেওয়া যাক

Epfo পেনশন স্কিম

বেতনভোগী কর্মচারীদের মাসিক অবদানে অবসর গ্রহণের জন্য একটি বিশাল তহবিল সরবরাহ করে থাকে epfo। বেসরকারি খাতের কর্মচারী ছাড়াও নিয়োগকর্তা তাদের পিএফ একাউন্টে অবদান রেখে থাকেন। এছাড়া সরকারের তরফ থেকেও বার্ষিক সুদ দেওয়া হয় এর উপর। ইপিএফও কর্মীদের জন্য একটি পেনশন প্রকল্প চালিয়ে থাকে। আপনি যদি দশ বছরের জন্য এখানে বিনিয়োগ করেন তবে আপনি পেনশন পাওয়ার অধিকারী হয়ে যান।

জাতীয় পেনশন সিস্টেম

অবসর গ্রহণের পরে মাসিক আয়ের জন্য আপনি জাতীয় পেনশন সিস্টেমে নিজের অবদান রাখতে পারেন। এনপিএস হলো এমন একটি মার্কেট লিংক করা প্রকল্প যেখানে আপনি ১০ শতাংশ পর্যন্ত গড় রিটার্ন পেয়ে যেতে পারেন। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে এই প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে এবং ৬০ বছরের বয়সের পর আপনি পেনশন পেতে পারেন এই প্রকল্প থেকে।

অটল পেনশন যোজনা

১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। ৬০ বছর বয়সের পরে অবদানের উপর ভিত্তি করে ১০০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায় এই প্রকল্পে।

মাসিক আয় প্রকল্প

আপনি পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে উপার্জন করার সুযোগ পেতে পারেন। বার্ষিক সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। যদি আপনি যৌথ একাউন্ট করেন তাহলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। এই টাকা ৫ বছরের জন্য জমা রাখা হয়। ৭.৪ শতাংশ হারে আপনি সুদ পেয়ে যাচ্ছেন এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

মিউচুয়াল ফান্ড এসআইপি

মিউচুয়াল ফান্ড এসআইপি ব্যবহার করে বাজার বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে আপনি প্রতিমাসে একটা ভালো রোজগার করার সুযোগ পেতে পারেন। আপনি দীর্ঘ মেয়াদে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026