ভবিষ্যতের কথা ভেবে সময় থাকতেই বিনিয়োগ (Investment) করা জরুরি। যারা নতুন নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন বা যারা অবসর নিয়েছেন, সকলেই কম বেশি অর্থ বিনিয়োগ করে থাকেন সুবিধা মতো। এর জন্য সকলেই খোঁজেন কোনো সুরক্ষিত মাধ্যম। কেউ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে, কেউ কেউ আবার ব্যাঙ্কের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন নিশ্চিত রিটার্নের জন্য। এই প্রতিবেদনে এমন একটি স্কিমের খোঁজ রইল যেখানে অবসরের পর নিশ্চিত পেনশনের গ্যারান্টি থাকছে।
এই স্কিমটি হল ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমে বিনিয়োগ করলে অবসরের পর পাওয়া যাবে মোটা টাকার পেনশন। চাকরি জীবনের প্রথম থেকেই যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করা যায় তাহলে অবসরের সময় কোটি টাকা পর্যন্ত সঞ্চয় হয়ে যাবে। উল্লেখ্য, ন্যাশনাল পেনশন স্কিম হল একটি সরকারি প্রকল্প। তাই এখানে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। এই প্রকল্পের টায়ার ১ হল পেনশন অ্যাকাউন্ট এবং টায়ার ২ হল সেভিংস অ্যাকাউন্ট।
যদি প্রতি বছর ৬ শতাংশ হারে এই স্কিমে বিনিয়োগ বৃদ্ধি করা যায় আর ১০ শতাংশ হারে রিটার্ন মেলে তাহলে ৭০ বছর বয়সে অবসরের সময় ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্টে প্রায় ১.৮৫ কোটি টাকা জমা হবে। চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় এই স্কিমে। এই ন্যাশনাল পেনশন স্কিমের পুরো লাভ তুলতে হলে কর্মজীবনের শুরু থেকেই বিনিয়োগ করতে হবে।
এক্ষেত্রে চাকরি জীবনের শুরু থেকেই অ্যাকাউন্টে অন্তত ২৫০০ টাকা করে জমা করতে হবে মাসে মাসে। তাহলে অবসরের সময় বিনিয়োগ করা অর্থ গিয়ে দাঁড়াবে ৯২.৫ লক্ষ টাকায়। পেনশন হিসেবে মাসে মাসে পাওয়া যাবে ৫০ হাজার টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…