নিউজ

বদলে গেল ন্যাশনাল পেনশন স্কিমের সমস্ত নিয়ম, বিধি ভাঙলেই পড়তে হবে মুশকিলে

ন্যাশনাল পেনশন সিস্টেমের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এবারে বড় পদক্ষেপ গ্রহণ করল ইনসিওরেন্স রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং পেনশন ফান্ড রেগুলেটারি ডেভেলপমেন্ট অথরিটি। আপনি যদি অবসর গ্রহণের জন্য এনপিএস-এ বিনিয়োগ করে থাকেন তাহলে এই খবরটি আপনার জানা উচিত। সম্প্রতি ন্যাশনাল পেনশন সিস্টেমের ই-মনোনয়ন পদ্ধতি সংশোধন করা হয়েছে। নোডাল অফিসারের নতুন নিয়ম অনুসারে আপনার আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার ক্ষমতা থাকবে। একই সময়ে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি এর কাছে জমা দেওয়া হবে। নোডাল অফিসার যদি ৩০ দিনের জন্য এটিকে খারিজ না করে দেন তবে তা গ্রহণ করা হবে।

ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের বিনিয়োগ আরো সহজ করার জন্য অ্যানুইটি সংক্রান্ত একটি পৃথক ফর্ম ভরার বিধি নিষেধ শিথিল করা হয়েছে। আগের ফরম পূরণ করার জটিল পদ্ধতি বাতিল করেছে IRDAI। প্রতিবছরই পেনশনের জন্য প্রত্যেক পেনশনভোগীকে পেনশন কর্তৃপক্ষের কাছে একটি জীবন শংসাপত্র জমা দিতে হয়। এবার থেকে অনলাইন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোগীরা। এদিকে বীমা নিয়ন্ত্রক সমস্ত সংস্থাকে এবার থেকে আধার যাচাইকৃত জীবন শংসাপত্র গ্রহণ করতে হবে।

নতুন নির্দেশিকা অনুসারে, টায়ার ২ শহরের এনপিএস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আর ক্রেডিট কার্ড ব্যবহার করে এনপিএস-এ বিনিয়োগ করতে পারবেন না। তবে টায়ার ১ শহরের অ্যাকাউন্টধারীরা এখনো ক্রেডিট কার্ড ব্যবহার করে এই বিনিয়োগ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026