ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন প্রকল্পে হবে বড় পরিবর্তন, পেনশন হবে শেষ বেতনের ৪০ থেকে ৫০ শতাংশ

কর্মচারীরা যাতে তাদের শেষ বেতনের অন্তত ৪০ থেকে ৪৫% অবসরকালীন বেতন হিসেবে পেতে পারেন তা নিশ্চিত করতে এবারে কেন্দ্রীয় সরকার তাদের জাতীয় পেনশন প্রকল্পে সংশোধন করতে চলেছে। ইতি মধ্যেই উঁচু মহলের প্যানেল দ্বারা সুপারিশ করা হয়েছিল এই নতুন নিয়মটি কে। ইতি মধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় পেনশন প্রকল্পে বেশ কিছু পরিবর্তন করতে পারে সরকার। সংশোধিত পেনশন প্রকল্পটি বাজারের রিটার্নের সাথে যুক্ত করা হবে। সংশোধিত প্রকল্পে কর্মচারীর শেষ বেতনের অন্তত ৪০ শতাংশ দেবার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

প্রতিবেদন অনুসারে ওই কর্মকর্তা বলেছেন যে সরকার একটি নির্দিষ্ট ভিত্তি পরিমাণ নিশ্চিত করতে পারে। অর্থাৎ বলতে গেলে পেনশনের ঘাটতি মেটানোর জন্য সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে কর্মচারীরা গড়ে ৩৬ থেকে ৩৮ শতাংশের মধ্যে রিটার্ন পেয়ে থাকেন। পুরনো পেনশন প্রকল্পের অধীনে পেনশনভোগীরা ৫০ শতাংশ পর্যন্ত পেনশন সুবিধা পেয়ে যেতেন। বর্তমানে বাজার সংযুক্ত পেনশন প্ল্যান এবং ২০০৪ সালে প্রবর্তিত নতুন নিয়ম কানুন অনুসারে, নতুন পেনশন প্রকল্পে আরও একটি বিতর্কিত বিষয়ে রয়েছে।

ন্যাশনাল পেনশন স্কিমে ওই কর্মচারী বেতনের দশ শতাংশ অবদান রাখেন এবং সরকার ১৪ শতাংশ পর্যন্ত অবদান রাখেন। ওল্ড পেনশন স্কিমে সরকার পুরো অবদান রাখে। কর্মচারী কোন আবেদন রাখেনা। এছাড়াও অবসর গ্রহণের সময় NPS পেনশনভোগীদের কর্পাসের ৬০ শতাংশ করমুক্ত এবং ৪০ শতাংশ কর প্রদান করতে হয়। ন্যাশনাল পেনশন প্রকল্প অনুযায়ী ৮৭ লক্ষ্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী তাদের মূল বেতনের দশ শতাংশ পর্যন্ত অবদান রাখেন। এবং কেন্দ্রীয় সরকার ১৪ শতাংশ বেতনের অবদান দিয়ে থাকে। চূড়ান্ত অর্থ প্রদান তহবিলের আয়ের উপরে নির্ভর করে যা বেশিরভাগ সরকারি ঋণে বিনিয়োগ করা হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026