খেলা

গ্যালারি শূন্য, খেলা থামিয়ে দর্শকাসন থেকে বল খুঁজছেন জাতীয় দলের ক্রিকেটাররা

করোনা ভাইরাস চীনের বাইরেও বেশ ভালোই প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) একে মহামারী ঘোষণা করে দিয়েছে। ভারতে এখন পর্যন্ত এই মারণ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৯ এবং প্রতিদিনই এই সংখ্যাটা বেড়েই চলেছে। ভারতবর্ষে এই মারন ভাইরাস এখন পর্যন্ত একজনের প্রান কেড়েছে। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত এক ইতালিয় নাগরিক ভারতবর্ষেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ভারত নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে অর্থাৎ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা (বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া) বাতিল করে দিয়েছে এবং দেশের মানুষকেও এই মুহূর্তে বিদেশে যেতে বারণ করেছে বিদেশমন্ত্রক।

ক্রীড়া ক্ষেত্রেও এই ভাইরাসের প্রভাব পড়েছে বেশ ভালোই। ক্রিশ্চিয়ানো রোলান্ডোর এক সতীর্থ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এমসিজিতে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শকের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার পর থেকে অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্ট বাতিল করে দেয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ বাতিল ঘোষণা করা হয়েছে এবং সর্বোপরি ২৯ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত

কয়েকটি ক্ষেত্রে বন্ধ দরজার মধ্যে ম্যাচ আয়োজন করা হচ্ছে। আজ বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে কোন দর্শককে প্রবেশ করতে দেয়া হয়নি। রবিবার আইএসএল এর ফাইনালটিও দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। আজ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচেও একই চিত্র দেখা গেছে। সেখানে একটি বেশ মজাদার ঘটনা ঘটেছে, দর্শক শূন্য ম্যাচ হওয়ায় ছয় মারার পর গ্যালারিতে বল খুঁজে পেতে সমস্যা দেখা দেয় তখন মাঠের খেলোয়াড়েরা গিয়ে সেই বল খোঁজাখুঁজি করেন এবং তারপর আবার খেলা শুরু হয়। এই চিত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির খোরাক ওঠে। অনেকেই বলেছেন আমাদের পাড়ার ক্রিকেটের মত বল খুঁজছে জাতীয় দলের ক্রিকেটাররা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026