কেরিয়ার

National Water Development Agency (NWDA): ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে রয়েছে ব্যাপক কর্মখালি, সরকারি চাকরিতে বেতন ৮১,০০০ টাকা

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি একাধিক পদে কর্মী নিয়োগ করার ঘোষণা জারি করেছে। সম্প্রতি সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। নয়া দিল্লিতে হেডকোয়ার্টার ছাড়াও দেশের অন্যত্র সংস্থার অফিসে এই প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল এর জন্য ১৩টি, জুনিয়র একাউন্টস অফিসারের ১টি, ড্রাফটম্যান গ্রেড থ্রি- এর ৬টি, আপার ডিভিশন ক্লার্কের ৭টি, স্টেনোগ্রাফারের ৯টি, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ৪ টি শূন্য পদে নিয়োগ হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)/ জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রাফ্‌টসম্যান (গ্রেড-৩)/ আপার ডিভিশন ক্লার্ক/ স্টেনোগ্রাফার (গ্রেড-২) এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে যথাক্রমে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা, ২৫,৫০০-৮১,১০০ টাকা এবং ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পরে আবেদনের জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। যদি এই ডিগ্রী থাকে তাহলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য পদের জন্য ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা আলাদা মাপকাঠি। প্রার্থীদের ওএমআর শিটের মাধ্যমে লিখিত পরীক্ষা, নথি যাচাই প্রক্রিয়া এবং একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য স্কিল টেস্ট দিতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন জানানোর শেষ তারিখ আগামী ১৭ এপ্রিল। এই পদের জন্য আবেদন করতে হলে জেনারেল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ৮৯০ টাকা, এবং এসসি/ এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ৫৫০ টাকা জমা দিতে হবে। নিয়োগের অন্যান্য তথ্যের বিষয় বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026