Gold Price: নবরাত্রির আগে সোনার দামে বিশাল পরিবর্তন, দাম শুনলে খুশি হবেন

খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এই সময়টাতে বাঙ্গালীদের মধ্যে নতুন জিনিস কেনার একটা আগ্রহ দেখা যায়। যদি আপনিও এই সময়ে নতুন সোনা অথবা রুপোর গয়না কিনতে চান তাহলে এটা হল আপনার জন্য সবথেকে ভালো সময়। আপনারা যারা সোনা অথবা রুপোর গয়না কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা এই মুহূর্তে দুর্দান্ত। এই পুরো সপ্তাহে সোনা অথবা রুপোর দাম অনেকটাই নিম্নমুখী চলছে এবং আগামী সপ্তাহেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো ব্যবসায়িক সপ্তাহে রুপোর দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। তার সাথেই সোনার দাম পৌছে গিয়েছে ৫০ হাজার টাকার নিচে।

ইন্ডিয়া বুলিয়ান এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, এই ব্যবসায়িক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ৪৯,৩২০ টাকা প্রতি ১০ গ্রাম ছিল। একই সময়ে শুক্রবার সোনার দাম বেড়ে হয়েছে ৪৯,৪৩২ টাকা প্রতি ১০ গ্রাম। গত ব্যবসায়িক সপ্তাহে সোনার দাম ১১২ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২২ প্রতি ১০ গ্রামে সোনার দাম ছিল ৪৯,৩২০ টাকা। ২০ সেপ্টেম্বর ২০২২ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯,৩৬৮ টাকা। ২১ সেপ্টেম্বর ২০২২ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯,৬০৬ টাকা। এবং ২২ সেপ্টেম্বর ২০২২ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯,৮৯৪ টাকা।

অন্যদিকে রুপোর কথা বলতে গেলে, রুপোর দাম প্রতি কেজি ৫৬,৩৫৪ টাকা থেকে ৫৬,১০০ টাকায় নেমে এসেছে। প্রতি কেজিদের উপর দাম ২৫৪ টাকা কমেছে। যদি বাজারে আপনি সোনা কিনতে যান তাহলে এই সময় অবশ্যই হলমার্ক দেখে সোনা কিনুন। সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে আপনি সরকারি কোনো এক ব্যবহার করতে পারেন। বিআইএস কেয়ার অ্যাপ এর মাধ্যমে আপনি সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারবেন এবং যাচাই করতে পারবেন, সেই সোনা আসল নাকি নকল। এছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে নিজের অভিযোগ দায়ের করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026