বিনোদন

বিয়ের চার মাস পরই যমজ সন্তানের ঝলক দেখালেন এই অভিনেত্রী

রণবীর কাপুরের সাথে বিয়ের কয়েক মাসের মধ্যেই নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। যার রেশ জারি রয়েছে এখনো। তবে আলিয়া ভাটের পর সকলকে চমকে দিয়ে বিয়ের চার মাসের মাথায় নিজেদের জমজ সন্তানের জন্ম দিলেন নয়নতারা। সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেই সকলকে সুখবর জানিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। আপাতত নয়নতারা ও বিগ্নেশ জুটি তুমুল চর্চিত মিডিয়াতে।

চার মাস আগে ৯’ই জুন সাত পাকে ঘুরেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও টলিউড অর্থাৎ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্র পরিচালক বিগ্নেশ। তাদের বিয়ের প্রতিটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো তুমুল ভাইরাল হয়েছিল। মাঝে বেশ কয়েকবার বিদেশ ভ্রমনেও গিয়েছেন তারা। তার ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়াতেই। দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্কের জন্য চর্চায় ছিলেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন নামিদামি সমস্ত তারকারাই। সোশ্যাল মিডিয়াতেই তার একাধিক ঝলক মিলেছে।

চেন্নাইতেই নিজেদের দুই যমজ সন্তানের জন্ম দিলেন নয়নতারা ও বিগ্নেশ জুটি। সোশ্যাল মিডিয়ার পাতায় তার একাধিক ছবি শেয়ার করেই সকলকে সুখবর জানিয়েছেন এই জুটি। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে এই দুই তারকাকে তাদের দুই সন্তানের পা নিয়ে খেলা করতে দেখা গিয়েছে। উল্লেখ্য তাদের দুই সন্তানের নাম উইরো ও উলগাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই তারকা জুটির আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। সেকথা অবশ্য শেয়ার করা ছবির ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। পাশাপাশি ছবি শেয়ার করার মাধ্যমেই নয়নতারা নিজের দুই সন্তানের পাশাপাশি বিগ্নেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন প্রকাশ্যে, যা পছন্দ করেছেন তাদের ভক্তরাও। তারকা থেকে সাধারণ সকলেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত নিজেদের দুই সন্তানের সূত্র ধরেই নেটদুনিয়ার পাশাপাশি মিডিয়াতেও তুমুল চর্চিত রয়েছেন এই দক্ষিণী তারকা জুটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026