বিনোদন

মায়ের গানের নাচলেন কাজলের মেয়ে নায়েশা, চেহারায় খুঁজে পেল মায়ের মিল

অভিনেত্রী কাজল (Kajol) একসময় মা তনুজা (Tanuja)-এর দেখানো পথে পা বাড়িয়ে অভিনয় জগতে এসেছিলেন। তনুজা অনুসরণ করেছিলেন তাঁর মা শোভনা সমর্থ (shobhna samarth)-কে। শোভনা ছিলেন মরাঠি ফিল্মের জনপ্রিয় অভিনেত্রী। তনুজার দিদি নূতন (Nutan)-ও ছিলেন বিখ্যাত নায়িকা। কাজল নিজেকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে শোভনা, নূতন ও তনুজার যোগ্য উত্তরাধিকারী প্রমাণ করেছেন। গত বছর কাজল ও অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত ‘তানহাজি’ ব্যবসায়িক সফলতার শীর্ষে ছিল।

কাজল ও অজয়ের মেয়ে নায়েশা (Nayasha)মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন, তবে তা বেশির ভাগই ট্রোলিং। দাদু বীরু দেবগণ (veeru devgan)-এর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই নায়েশা বিউটি পার্লার যাওয়ার জন্য ট্রোলড হয়েছিলেন। পরে অজয় বলেছেন, তিনিই মেয়েকে বিউটি পার্লারে যেতে বলেছিলেন। কারণ নায়েশার মধ্যে দাদুর মৃত্যুর ফলে ডিপ্রেশন কাজ করছিল। তাই মেয়েকে ফ্রেশ হওয়ার জন্য অজয় বিউটি পার্লারে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অজয়।

তবে সম্প্রতি নায়েশার দুটি ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়েলা সিঙ্গাপুরের স্কুলে পড়াশোনা করেন। ভিডিও দুটি নায়েশার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার মধ্যে একটি ভিডিওতে কাজল অভিনীত ফিল্ম ‘কভি খুশি কভি গম’-এর গান ‘বোলে চুড়িয়াঁ’, ‘মাই নেম ইজ খান’-এর ‘সাজদা’ ও ‘তেরে নয়না’ গানের কিছু অংশ নিয়ে তৈরী একটি ম্যাসআপ-এর সঙ্গে অনেকের সঙ্গে নেচেছেন নায়েশা। এছাড়াও ‘জব উই মেট’-এর গান ‘নাগাড়া’-র সাথে সোলো পারফরম্যান্স করেছেন নায়েশা। তবে তাঁর পারফরম্যান্সের শেষের দিকে তাঁর বন্ধুরাও যোগ দিয়েছিলেন তাঁর সঙ্গে। সাদা ক্রপ টপ ও স্কার্ট পরে ডান্স পারফরম্যান্স করেছেন নায়েশা। নায়েশার নাচ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে। অনেকে কাজলের সঙ্গে নায়েশার চেহারার মিল খুঁজে পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026