নিউজ

তিন বছর পর আবারো রাস্তায় নামবে সরকারী এসি বাস, সস্তায় যেতে পারবেন উত্তরবঙ্গে

দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর আবারো রাস্তায় নামছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এসি বাস। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে জানা গিয়েছে আপাতত তিনটি বাতানুকূল বাস চালানোর পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি। চাহিদা বুঝে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে তারা। আপাতত শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি এবং কোচবিহার থেকে রায়গঞ্জ রুটে এই তিনটি এসি বাস চালানো হবে। প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ১৪ টি এসি বাস পড়ে রয়েছে।পরিষেবা থেকে পর্যাপ্ত উপার্জন না আসার কারণে রক্ষণাবেক্ষণের পরিকাঠামোর অভাবে সেগুলি বন্ধ করে দেওয়া হয়।

সেই বাসগুলির মধ্যে থেকে তিনটি বাস আবারও রাস্তায় নামানোর কথা ভাবছে এন বি এস টি সি। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলছেন, ‘একটা সময়ে ১৪ টি এসি বাস রাস্তায় চলত। কিন্তু নানা কারণে পরিষেবা বন্ধ করে দিতে হয়। তিন বছর পর আবারো তা নতুন করে চালু করা হচ্ছে। আপাতত তিনটি বাস দিয়ে প্রাথমিকভাবে এসি পরিষেবা শুরু করা হবে। পরে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে।’

তবে কবে থেকে এই বাস পরিষেবা শুরু হবে তা কিন্তু জানাননি তিনি। পর্যাপ্ত আয় না হওয়া ছাড়াও বাসগুলির রক্ষণাবেক্ষণের জন্য কর্মী পাওয়া যাচ্ছিল না। সেই সমস্যা মেটায় পরিষেবা চালু করা হয়েছে। শিলিগুড়ি রায়গঞ্জ এবং কোচবিহার ডিপো থেকে এই তিনটি বাস চলবে বলে জানিয়েছেন এই অধিকর্তা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026