বিনোদন

NCB অফিসারদের ধমক খেয়ে কেঁদে ফেললেন দীপিকা

একদিকে আরবসাগরের তীরে চরম উত্তেজনা অন্যদিকে দীপিকা কেঁদে ভাসালেন এনসিবি-র দপ্তরে। সূত্রের খবর, তিন তিন বার কেঁদেছেন দীপিকা। অবশ্য কাঁদতে কাঁদতেই এনসিবি-র আধিকারিকদের গোল গোল উত্তর দিয়েছেন বলিউডের মাস্তানি। তিনি নিজে স্বীকার করেছেন হোয়াটসঅ্যাপ চ্যাট তাঁর নিজেরই এবং ওই গ্রুপের এডমিন তিনি নিজেই। শুধু এই পর্যন্ত ইতিবাচক উত্তর দিয়েছেন পদ্মাবতী। এরপরের সব উত্তরেই দীপিকা একবার করে চোখের জল ফেলেছেন আর বলেছেন আমি মাদক নিইনি। মাদক কখনো চোখেও দেখিনি, এইরকম নানান উত্তরে বিভ্রান্ত করেছিলেন বলিউডের মস্তানি। কিন্তু কেন্দ্রীয় সরকারের আধিকারিকরাও জানেন কীভাবে উত্তর বের করতে হয়।

গতকালে আরবসাগরের তীরে এক বৃহৎ নাট্যমঞ্চ তৈরি হয়েছিলো। মুম্বাইয়ের কয়েক শত শত মানুষ গতকাল ভিড় জমিয়েছিলেন এন সি বি-র দপ্তরের সামনে। গতকাল দিপিকাই ছিলেন মধ্যমণি।

কয়েকটি সূত্র অনুযায়ী পাওয়া খবরে, দীপিকা কাল বহুবার ধমক খান আধিকারিকদের থেকে। দীপিকার কুমিরের কান্নায় মন গলেনি এনসিবি-র আধিকারিকদের। ‘ইমোশনাল কার্ড’ খেলতে বারন করেন এনসিবি-র আধিকারিকরা। হোয়াটসঅ্যাপে ‘মাল হ্যায় ক্যা’ বলে তিনি যে মেসেজ পাঠিয়েছিলেন করিশ্মাকে, সেটাও মাদক নিয়ে নয় বলে দীপিকার দাবি। করিশ্মাও কাল বলেন, দীপিকা স্বাস্থ্যসচেতন, তিনি মাদক সেবন করেন না। কিন্তু পরবর্তী বার্তায় ‘হ্যাশ’ চেয়ে পাঠান দীপিকা। এই ব্যপারে এনসিবি-র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে গোল গোল উত্তর দিয়ে আধিকারিকদের বিভ্রান্ত করেন এবং অকারন কান্নাকাটি করে পরিবেশ নষ্ট করতে চেয়েছিলেন টপ ক্লাস অভিনেত্রী।

দীপিকা যে ভালমত হোম ওয়ার্ক করে এসেছেন তা স্পষ্ট। শেখানো কথা বলছেন বলে মনে হয়েছে এনসিবি-র। পরবর্তীতে দীপিকাকে আরেকবার ডাকা হতে পারে বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026