Weather Update: দুপুর গড়ালে তোলপাড় হবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়-বৃষ্টি এই সমস্ত জেলায়

রবিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তনের পর থেকেই এবারে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ৫ এপ্রিল বুধবার তাপমাত্রা আরো বাড়ছে কলকাতা ও আশেপাশের অঞ্চলের তাপমাত্রা। দিঘা, পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শেষ ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপশি বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের কারণে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গলবারের থেকে বুধবার ৫ এপ্রিল ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এই তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে, বাড়তে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। বিকেলের পর থেকে আবার কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।

দীঘায় আবার শেষ ২৪ ঘন্টায় তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকা থেকে এই তাপমাত্রা ২ ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিঘা ও তার সংলগ্ন এলাকায় আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। অন্যদিকে দীঘায় শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ার কারণে অনেকটা শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী ২৪ ঘন্টায় দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা রয়েছে।

তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস। এই দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ ৭২ শতাংশ। অন্যদিকে হলদিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়া সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ এবং বিকেলের পরে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026