ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক সেকেন্ডে এবার কাটতে পারবেন ট্রেনের নিশ্চিত টিকিট, জানুন কিভাবে করবেন বুক

ভারতের প্রথমবারের মতো এনসিআরটিসি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে নমো ভারত ট্রেনের যাত্রীরা তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সিঙ্গেল ট্যাপে কিউ আর কোড ভিত্তিক টিকিট বুক করতে পারবেন। ১৭ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। এই বৈশিষ্ট্য চলে আসার ফলে আরআরটিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে ৩০০ মিটারের মধ্যে যে কোন জায়গা থেকে দ্রুতগতিতে এই ধরনের টিকিট তৈরি করতে পারবেন। ফোনের স্ক্রিনে শুধুমাত্র একটি ট্যাপ করে, টিকিট বুক করার সময় এবং প্রচেষ্টা দুটোই বাঁচাতে পারবেন আপনি। ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন একটি বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে।

দিল্লি গাজিয়াবাদ মিরাট RRTS করিডোরের ১৭ কিলোমিটার অগ্রাধিকার বিভাগটি ২১ অক্টোবর যাত্রীদের জন্য খোলা হয়েছিল। এই ওয়ান ট্যাপ ফিচার এর মাধ্যমে যাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য কিউআর কোড জেনারেট করার জন্য গন্তব্যের স্থান লেখার কোন প্রয়োজন হবে না। এর পাশাপাশি অ্যাডভান্স টিকিট বুক করার কোন প্রয়োজন নেই। অ্যাপের মধ্যে একটা ক্লিক করলেই আপনার কিউআর কোড ভিত্তিক টিকিট তৈরি হয়ে যাবে। এইটি কি ব্যবহার করে আপনি খুব সহজে যাত্রা করতে পারবেন বলে জানিয়েছে NCRTC।

এখনকার সময় মানুষের হাতে সময় অনেকটা কম এবং সবাই এতই ব্যস্ত যে তারা আগে থেকে ভ্রমণের সময়সূচি তৈরি করতে পারেন না। সেই সমস্ত মানুষদের যাতে ঝামেলা মুক্ত ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা যায় তার জন্যই NCRTC এই নতুন টিকিট ব্যবস্থা নিয়ে এসেছে। এই উদ্ভাবনী ওয়ান ট্যাপ টিকিট বুকিং সুবিধাটি যাত্রীদের জন্য টিকিটের প্রক্রিয়া আরো দ্রুত এবং সুবিধাজনক করে তোলে। এর সাথেই টিকিট কেনার প্রক্রিয়ায় ডিজিটাল কিউআর কোড জেনারেট করে আপনি যাত্রা করতে পারবেন এবং আপনার গন্তব্য স্টেশন লেখার কোন প্রয়োজন নেই সেই সময়। সাধারণত এই ধরনের যেকোনো অ্যাপের ক্ষেত্রে যাত্রার শুরুতে গন্তব্য নির্বাচন করতে হয়। তবে RRTS কানেক্ট অ্যাপ্লিকেশন আপনার সময়টা অনেকটা বাঁচাবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই অ্যাপে যদি আপনি টিকিট বুক করেন তাহলে কিন্তু আপনাকে ওয়ালেটে টাকা রাখতে হবে। নূন্যতম ১০০ টাকা আপনাকে রাখতে হবে এই ওয়ালেটে।

এবার প্রশ্নটা হল কিভাবে আপনি যাত্রাটা করবেন। যখন আপনি এই অ্যাপে ট্যাপ করে আপনার কিউআর কোড তৈরি করবেন, তখনই আপনার যাত্রা শুরু হবে। RRTS কিউআর কোড ব্যবহার করে স্টেশনে স্ক্যান করে আপনি যাত্রা শুরু করতে পারবেন। অন্যদিকে, AFC গেট থেকে বেরোনোর সময় এই একই কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে। যখনই আপনি বেরোনোর সময় এই কিউআর কোড স্ক্যান করবেন, তখনই আপনার ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে। এভাবেই আপনি সহজ পদ্ধতিতে ৱ্যাপিড রেল পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026