নিউজ

‘এনডিএ সরকার হল এবছরের সেরা জোকার’ : অধীর রঞ্জন চৌধুরী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বছরের সেরা মিথ্যেবাদী বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তারই প্রত্যুত্তরে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এবছরের সেরা জোকার।

শুক্রবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, ‘আরএসএসের প্রধানমন্ত্রী দেশের মানুষকে মিথ্যা বলছেন।’ এর উত্তর দিতে গিয়ে রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ‘রাহুল গান্ধী নিয়মিত মিথ্যা বলে চলেছে। তিনি ২০১৯ এর সেরা মিথ্যেবাদীর শিরোপা পাবেন।’

আরও পড়ুন : ম্যাঙ্গালোরে CAA প্রতিবাদে নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা চেক তুলে দিল মমতার সরকার

প্রকাশ জাভড়েকরের কথার উত্তরে প্রতিক্রিয়া দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘জাভড়েকর রাহুল গান্ধীকে বছরের সেরা মিথ্যেবাদী বলেছেন। আমি বলছি এনডিএ সরকার এবছরের সেরা জোকার।’ দেশের ভঙ্গুর অর্থনীতি ও ব্যাংক ঋণের পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেন এই কংগ্রেস নেতা। বলেন, ‘এনডিএ সরকার খুব শীঘ্রই এনপিএ সরকারে পরিণত হবে।’

নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী কে বেশী মিথ্যেবাদী এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানান অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রকাশ জাভড়েকরকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রকাশ্যে বিতর্কে বসুক। তখনই দেখা যাবে কে মিথ্যেবাদী, রাহুল গান্ধী নাকি প্রধানমন্ত্রী?’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026