বিনোদন

Neel-Tiyasha: আলত ছোঁয়া, চোখে চোখে কথা! শেষবারের মত কাছাকাছি আসল নিখিল ও শ্যামা, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ অবশেষে ইতি টানল টেলিভিশনের পর্দায়। গত তিনবছর ধরে দর্শকদের মনোরঞ্জন করেছে এই ধারাবাহিক। তবে এবার শেষ লগ্নে এসে মনখারাপ সকলেরই। ধারাবাহিক চলাকালীন একাধিক ইনস্টারিল একসাথে বানিয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায় অর্থাৎ পর্দার নিখিল ও শ্যামা। তবে এবার শেষবারের মতো নিখিল শ্যামার সাজে ইনস্টারিল শেয়ার করলেন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ার পাতায় লিখে জানালেন নিজেরাই।

সম্প্রতি নীল ও তিয়াশা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যা এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে। বলিউডের জনপ্রিয় ছবি ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র হিট গান ‘তু জানে না’তে রিল ভিডিও বানিয়েছেন। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এটি বেনারসে বানানো। মাঝে বেশ কয়েকদিন বেনারসে শুটিং হয়েছিল এই ধারাবাহিকের, আর তখনই সম্ভবত এই রিল ভিডিওটি শুট করেছিলেন তারা। পুরনো হলেও সম্প্রতি দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। এটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। ক্যাপশনে নীল ভট্টাচার্য লিখেছেন, “শেষবারের মত”।

উল্লেখ্য, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াসা রায়। এই ধারাবাহিকে নীল ও তিয়াসার অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ ছিল দর্শকদেরও। নিজেদের প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর শুনে কষ্ট পেয়েছেন ধারাবাহিক অনুরাগীরাও। তবে আপাতত আগামী ১০-ই জানুয়ারি, সোমবার থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘পিলু’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন মেঘা ও গৌরব রায় চৌধুরী। গৌরব ছোটপর্দার পরিচিত মুখ হলেও, মেঘার ডেবিউ ঘটছে এই ধারাবাহিকের হাত ধরেই। এর আগে ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে দেখা গিয়েছিল তাকে।

উল্লেখ্য, ‘কৃষ্ণকলি’র স্লটে এবার থেকে দেখা যাবে ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তর পর্ব’। আর রাসমণির পুরনো স্লটে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘পিলু’। এই ধারাবাহিক নীদমনে দর্শকদের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026