বিনোদন

করোনা কালে মানুষের পাশে, রক্তদান করে অন্যরকম মাতৃদিবস পালন নীল-তৃণা জুটি

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টলিউডের প্রিয় মুখ সাথে আবার হিট জুটি। না, পর্দায় নয়, বাস্তব জীবনে এরা বিবাহিত। পর্দায় এরা একসাথে এখনো কোনো ধারাবাহিকে কাজ করেননি। নীল “কৃষ্ণকলি” ধারাবাহিকে এবং তৃণা সাহা “খটকুটো” ধারাবাহিকে অভিনয় করছেন।তবে নীল তৃণার সঙ্গে জুটি বেঁধেছেন অন্য কেউ। তবে ত্রিনীলের প্রেমকাহিনী ঠিক সিনেমার মতোই। কলেজ জীবন থেকে এদের প্রেমপর্ব শুরু হয়। সিনেমার মতোই মাঝে বিচ্ছেদ হলেও আবার নতুন করে শুরু হয় ২০১৭ সালের জুন থেকে। পরিবারের সকলের সম্মতিতে বহু বছরের প্রেম পরিনতি পায় ২০২১ এর ৪ঠা ফেব্রুয়ারি সোশ্যাল ম্যারেজের মাধ্যমে।

দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে বসেছিল এই হেভি ওয়েট কাপেলের জমকালো বিয়ের আসর। সেই আসরেই নিজের প্রেমিক তৃণার সাথে প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ তারপর অগ্নিসাক্ষী করে সনাতনী নিয়ম কানুন মেনে কপালে সিঁদুর তুলে দেন নীল। নীল তৃণা বিয়ের সব নিয়ম কানুন জমিয়ে সেলিব্রেট করেন। আর এদের বিয়ের নানান মুহূর্ত ভাইরাল হয় নেট দুনিয়াতে। বিয়ের পর কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় নিজের ডেস্টিনেশান হানিমুনে যেতে পারে। সম্প্রতি দার্জিলিং এ হানিমুন সারেন।

বিয়ের বয়স মোটে তিন মাস। কাজের চাপে একে অপরকে সময় দিতে ভোলেননি ত্রিনীল জুটি। গতকাল ৯ই মে ছিল মাতৃদিবস। মায়েদের দিন। আর এও দিন যখন অন্যান তারকারা মাকে উইশ করতে ব্যস্ত তখন এই জুটি অন্যভাবে মাতৃ দিবস উদযাপনের ছবি মিললো এই জুটির ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ৮ই মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই দিন অনেক তারকা রক্ত দিয়েছিলেন। পরের দিন মাতৃদিবসের দিন এবার নবদম্পতি একসঙ্গে গিয়ে রক্তদান করলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে বেড, রক্ত, আর অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। করোনা নিয়মবিধি মেনে মুখে মাস্ক পড়ে রক্ত দিলেন এরপর একসঙ্গে এই যুগল ক‍্যামেরাবন্দিও হন । সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নীল তৃণা। নীল লিখেছেন,রক্তদান অনেক জীবনই বাঁচাতে পারে। বিশ্ব মাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। শুভ মাতৃ দিবস।’ রক্তদানের ছবির পাশাপাশি তৃণা নিজের মা ও শাশুড়ির একসঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তৃণা। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের দুই সেরা উপহার।’ এরপরই দুইজনের অনুগামীরা প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিলেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026