টলিউড

Tollywood: মমতার বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন নীল-তৃণা, ইমন-পরমব্রত, বাদ পড়েনি বিজেপির রূপাঞ্জনা

গত বছর করোনা কাল হয়েছিল মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মলনীর অনুষ্ঠান। করোনার বাড়বাড়ন্তে এই অনুষ্ঠান বাতিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার করোনা থাকলেও করোনার ভ্যাক্সিনেশন আছে তাই বেশ ধুমধাম করেই ইকোপার্কে করা হয়েছিল এই বছরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন তৃণমূলের নেতাদের পাশাপাশি, হাজির ছিলেন টলিউডের বেশ কিছু পরিচিত আর জনপ্রিয় মুখ। নিঃসন্দেহে বলা যেতে পারে এদিন চাঁদের হাট বসেছিল নিউ টাউনে। 

তৃণমূলের তারকা রাজনৈতিক মহলের পরিচিত মুখের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই তিনজনই এদিন উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন বিধায়ক জুন মালিয়া। বেশ কিছু বছর ধরেই সক্রিয়ভাবে তৃণমূলে থাকলেও জুন এবারের বিধানসভাতেই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। তিনি এখন রাজ্যের বিধায়কও। হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর প্রিয় রিয়েল কাপল নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। ২০২১ বিধানসভা ভোটের প্রচারে মমতার প্রচার সঙ্গী হয়েছিলেন স্বামী-স্ত্রী। এমনকী, নীল আর তৃণার বিয়েতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে বিয়ের শাড়িও পাঠিয়েছিলেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে দেখা মিলল টলিউডের হার্টথ্রব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও। পরমব্রত-র সাথে তৃণমূল কংগ্রেসের কানেকশন এখন আর কারও অজানা নয়। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন সকলের মাঝে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র। বানতলায় শ্যুটিং সেরে সোজা পৌঁছেছিলেন ইকো পার্কে। এদিন কোনওরকমের রাজনৈতিক রঙ  না মেখে শুধুমাত্র শিল্পীদের ডাকা হয়েছিল বলে অভিনেত্রী উপস্থিত হন। আর এদিন রাজ নিজে উঠে তাঁকে বসতে বলেন। প্রলয় সিনেমার পরিচালকের এহেন সৌজন্যতা দেখে মুগ্ধ হন রুপাঞ্জনা। তবে ৩০ মিনিটের জন্যই এদিন ছিলেন তিনি।

এছাড়া ইকো পার্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম মনোভাবাপন্ন কৌশিক সেন। এছাড়া ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রণিতা দাস। এদিন সকলের মুখে চওড়া হাসি বলে দিচ্ছে দিদির বিজয়া সম্মিলনী তাঁরা কতটা উপভোগ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026