ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিশ্বের সবচেয়ে দামি কাপে চা পান করলেন নীতা আম্বানি, দামও কোটিতে, দেখুন ছবি

নীতা আম্বানি (Neeta Ambani)-র জীবন বরাবর এতটা বিলাসবহুল ছিল না।অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে নীতা। আম্বানি পরিবারে বিয়ে হওয়ার পরেও তাঁকে দেখা যেত না জনসমক্ষে। অন্দরমহলে থাকতেন নীতা। একদিকে যখন বলিউড তারকা টিনা মুনিম (Tina Munim) আম্বানি পরিবার বিয়ের পর পার্টি করতে মত্ত, নীতা একাই সামলাতেন ঘরকন্না। সেই সময় নীতা সঠিক ইংরাজি বলতে পারতেন না। ফ্যাশনেবল পোশাকও পরতেন না তিনি। ফলে টিনা তাঁকে যথেষ্ট হেয় করতেন। কিন্তু ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani)-র মৃত্যুর পর রিলায়েন্স সাম্রাজ্য মুকেশ (Mukesh Ambani) ও অনিল (Anil Ambani)-র মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মুকেশ কোনোদিনই মানতে পারেননি স্ত্রীর অসম্মান। ফলে নীতাকে গ্রুম করতে শুরু করেন তিনি।

ধীরে ধীরে জনসমক্ষে আসতে শুরু করেন নীতা। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি পাশ্চাত্য পোশাক পরতে শুরু করেন তিনি। বদলে যায় তাঁর স্টাইল স্টেটমেন্ট। ‘মুম্বই ইন্ডিয়ানস’-এর মালকিন নীতা। ফলে আইপিএলের সময় গ্যালারিতে দেখা মেলে তাঁর। জিনস ও টি-শার্ট পরে দলকে চিয়ার আপ করেন তিনি। নীতার অফুরান এনার্জির যোগান উৎস হল চা। কফি বা অন্য কোনো রকম পানীয় পছন্দ করেন না নীতা। তিনি চা পান করতে পছন্দ করেন। অ্যান্টিলার অন্দরমহলে তাঁর সকাল হয় ‘নরিটেক’ নামে একটি বিশেষ ব্র্যান্ডের চায়ের মাধ্যমে।

এই ব্র্যান্ডের চায়ের দাম প্রায় তিন লক্ষ টাকা। প্রতিদিন নীতা যে কাপে চা পান করেন তা যথেষ্ট দামি। এই টি-সেটটি জাপান থেকে তৈরি করিয়ে এনেছিলেন নীতা। জাপানের একটি নামী ব্র্যান্ডের তৈরি কাস্টমাইজড টি-সেটের বর্ডারে ব্যবহার করা হয়েছে বাইশ ক্যারেট সোনা। সাধারণতঃ এই টি-সেটটি পঞ্চাশ পিসের কম সংখ্যায় নিতে পারেন না ক্রেতারা। নীতাকেও এই নিয়ম অনুসরণ করতে হয়েছে। টি-সেটটির পঞ্চাশ পিসের দাম ভারতীয় মূদ্রায় প্রায় দেড় কোটি টাকা। নীতা সাধারণতঃ এই টি-সেটটি পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করেন।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026