ডিসেম্বরের শুরুর দিকেই রাজস্থানের ৭০০ বছরের পুরনো রাজকীয় দুর্গ বারওয়ারা ফোর্টে সমস্ত নিয়মকানুন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মধুচন্দ্রিমাও সেরে এসেছেন তারা। তাদের এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন ১২০ জন অতিথি। সেই তালিকায় ছিলেন নেহা ধুপিয়া ও তার স্বামী অঙ্গদ বেদিও। সম্প্রতি ভিকি ও ক্যাটের বিয়ের আসরে তোলা নিজেদের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়।
সম্প্রতি স্নেহ ও অঙ্গদ দুজনেই নিজেদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। বিয়ের সময় নিয়মের বেড়াজাল পেরিয়ে ছবি শেয়ার করতে না পারলেও বর্তমানে তারা নিজেদের ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে নেহাকে হাতে মেহেন্দি পড়ে, কালো এনসেম্বল পোশাকে দেখা গিয়েছে। আর এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, প্রেমের মধ্যে অঙ্গদকে খুঁজে দেখান। তার এই ক্যাপশন দেখে অবাক হয়েছিলেন অনেকেই, তবে আসল বিষয়টা অন্য।
আসলে মেহেন্দি পরার সময় নিজের স্বামী অঙ্গদের নাম ছোট ছোট অক্ষরে নিজের হাতেই লিখেছেন তিনি, আর সেটাই সকলের উদ্দেশ্যে খুঁজে বার করার কথা বলেছেন নেহা। এর পাশাপাশি লিখে জানিয়েছেন, তার ভালো বন্ধুর বিয়ে ছিল।
নেহার পাশাপাশি অঙ্গদ বেদিও ঐ রাজকীয় দুর্গে তোলা নিজের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে শেয়ার করে নিয়েছেন। এই ছবিগুলো শেয়ার করার পর ভিকি কৌশল অঙ্গদের ছবিতে মন্তব্য করে জানিয়েছেন, “আমার ভাই”। আর নিজের ছবিগুলি শেয়ার করে অঙ্গদও ক্যাপশনে লিখেছিলেন, আমার বন্ধুর বিয়ে ছিল। সম্প্রতি নেহা ও অঙ্গদ নিজেদের এই ছবিগুলো শেয়ার করার পর থেকেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…