বিনোদন

মুম্বইয়ের রাস্তায় গরীব শিশুদের হাতে ৫০০ টাকা দিচ্ছিলেন নেহা ক্ককর, তারপরই ঘটলো বিপত্তি…রইলো ভিডিও

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের পুরোনো হিট গান রিমেক করা ৷ বিশেষ করে রিমেক সিঙ্গেলে বরাবরই শীর্ষে জায়গা করে নিয়েছেন এই মেয়ে। এছাড়া নিজের জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন গায়িকা। ইন্ড্রাস্টিতে গায়িকা হয়ে জনপ্রিয় হওয়ার পর একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

একদিন নেহা গানের জগতে প্রতিষ্ঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। নেহার বাবা নেহা ও আরো দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। নিজের স্ট্রাগেলের সময় নেহাকে ভোজনগীতি ও গাইতে হয়েছে। এই শিল্পী নেটিজেনদের হাত ধরেই একদিন গানের সফরে এসেছিলেন। তাই তিনি আপকামিং গায়ক গায়িকাদের স্ট্রাগেল বুঝতে পারেন। নেহার মন সত্যি কুইনের মতো দয়ালু বললে কিছু কম নয়।

এই মানসিকতা থেকে সম্প্রতি গরীব অসহায় বাচ্চাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গায়িকা নেহা কক্কর। কিন্তু তার ফল হল বেশ ভয়ঙ্কর। মাত্র কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত লোকের চাপে ফেঁসে যান অভিনেত্রী। তাঁর ওপরে রীতিমতো চড়াও  হন অসহায় সাহায্যপ্রার্থীরা। কোনওমতে সেখান থেকে সরে আসেন। নেহার এমন অবস্থা ক্যামেরাবন্দি করে নেন তাঁরই এক অনুরাগী। সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িতে বসে নেহা জানালা দিয়ে শিশুদের হাতে ৫০০ টাকার একটি করে নোট তুলে দিলেন হাসি মুখে। কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই খবর সেই এলাকায় চাউর হতে বেশি সময় নেয়নি। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। গায়িকার থেকে ৫০০ টাকা পেতে শুরু হয় প্রবল হুড়োহুড়ি। গায়িকার গাড়ির সামনে উপচে পড়ে ভিড়। চিৎকার-ধাক্কাধাক্কিতে রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে। গায়িকার ওপরে রীতিমতো চড়াও হয় বাচ্চারা। সেই সময় নেহা খানিকটা ঘাবড়েও যান। তারপরে কোনও মতে সারে যেতে সক্ষম হন। তবে গায়িকার ঘাবড়ানোর কারণ বুঝতে পারে অনুগামীরা। নিমেষে ভাইরাল হয় এই গানের ভিডিও পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026