বিনোদন

Neha-Rohanpreet: ভালোবাসার ঠোঁট ঠোঁট রেখে চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত! ভাইরাল নেহুপ্রীতের রোম্যান্টিক পোস্ট

স্বামী স্ত্রী দুজনেই বেশ বলি ইন্ড্রাস্টির বড় সঙ্গীতশিল্পী। এরা আর কেউ নন নেহা কক্কর আর রোহনপ্রীত সিং। গত বছর ২৪ অক্টোবর বেশ ধুমধাম করে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। করোনা পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তারকারা সেভাবে নিমন্ত্রণ করতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলেন অনেক ভালোবাসা। বয়সে রোহনপ্রীত নেহার থেকে ছোট হলেও এদের ভালোবাসা দেখার মত।

বিয়ের পর ১ মাস ধরে এই লাভ বার্ডস মধুচন্দ্রিমা পর্ব সারেন দুবাইতে। এরপর মন দিয়ে সংসার করছেন সাথে নিজেদের নতুন গানের অ্যালবাম আর তিনি ও তার স্বামী রোহনপ্রীত সিং। বিয়ের পর একের পর এক হিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন নেহা। এখন এঁরা বলিউডের অন্যতম জনপ্রিয় লাভ বার্ডস নেহা আর রোহনপ্রীত। এই জুটির প্রেমকাহিনি কোনও রূপকথার থেকে কম নয়। প্রেম থেকে শুরু করে বিয়ে সবটাই গল্পের মতো। 

গত মাসেই পূর্ণ হয়েছে নেহা ও রোহনপ্রীতের বৈবাহিক সম্পর্কের এক বছর। রাজস্থানে মরু দেশে পালন করেছেন তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী। পাহাড় ঘেরা নদীতে একটি ক্রুজে জাঁকজমক করে নিজেদের বিবাহবার্ষিকী পালিত হয়েছে। এদিন আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকসঙ্গীতের। তাকিয়ায় ঠেস দিয়ে রাজা-রানীর মতো বসেছিলেন তাঁরা। সামনে জ্বলছিল মোমবাতি। আর এইভাবে রোম্যান্টিক ভাবেই নিজেদের স্পেশাল ডে সেলিব্রেট করেন।

কাজ থেকে বিরতি পেলেই এই জুটি বেরিয়ে পড়েন ঘুরতে। এবার চললেন প্যারিস। মঙ্গলবার নেহা নিজেদের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করলেন। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে,প্রেমের শহরে প্রকাশ্যে অপরের ঠোঁটে চুম্বন করতে ব্যস্ত সকলের প্রিয় নেহুপ্রীত। ক্যপাশানে লিখলেন, ‘তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, যদিও এটা প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।’ চ ভালোবাসার শহরে প্রকাশ্যে একে অপরের ঠোঁটে আশ্রয় খুঁজে পেলেন নেহুপ্রীত। এই ছবির কমেন্ট বক্সে রোহনপ্রীত লেখেন, ‘আমার ভালোবাসা তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি’। সোশ্যাল মিডিয়ায় এই ঘনিষ্ঠতা ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026