নেহা কক্কর মানেই বিতর্কের ঝড়। শুক্রবার, 18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘খ্যায়াল রাখ্যা কর’। নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে। এমনকি নেহার ভাই টনি কক্কর বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ্যায়াল র্যাখ্যা কর’-এর ফার্স্ট লুক। ‘খ্যায়াল র্যাখ্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ ও হিমাংশি খুরানা। সেই ভিডিওটির নতুন ভার্সনে এবার অভিনয় করতে চলেছেন নেহা ও রোহনপ্রীত। খুব শীঘ্রই সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে ‘খ্যায়াল র্যাখ্যা কর’ মিউজিক ভিডিওটি রিলিজ করা হবে। প্রসঙ্গত, নেহা কক্কর এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক।
গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…
ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…