বিনোদন

Neha Kakkar: ছোট বোন নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন মা-বাবা! তথ্য ফাঁস করলেন ভাই টনি কক্কর

গত 6 ই মার্চ ছিল নেহা কক্কর (Neha kakkar)-এর জন্মদিন। জন্মদিনে নেহাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তাঁর স্বামী রোহনপ্রীত সিং (Rohanpreet singh)। এছাড়াও নেহার অনুরাগীরাও নেহাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছিলেন। এরকম এক জন্মদিনে নেহার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে এনেছিলেন নেহার দাদা টনি কক্কর (Tony Kakkar)। টনি জানালেন, নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন নেহার মা-বাবা।

সময়টা ছিল 1987 সালের শেষের দিক। দারিদ্র্যের মধ্যে এক মেয়ে সোনু (sonu kakkar) ও এক ছেলে টনির জন্ম দিয়েছেন কক্কর-দম্পতি। এরপর তাঁরা আর কোনো সন্তান চাননি। কারণ ক্রমশ তাঁদের আর্থিক অবস্থা খারাপ হচ্ছিল। কিন্তু এর মধ্যেই নেহার মা জানতে পেরেছিলেন, তিনি তৃতীয়বার মা হতে চলেছেন। এত আর্থিক কষ্টের মধ্যে নেহার মা-বাবা চাননি, তাঁদের পরিবারে আরও এক নতুন অতিথি আসুক।

ফলে নেহার মা গর্ভপাত করাতে চেয়েছিলেন। কিন্তু ততদিনে আটমাস পেরিয়ে গিয়েছে। কোনো পূর্ণগর্ভা মায়ের গর্ভপাত করানো সম্ভব নয়। ফলে 1988 সালের 6 ই মার্চ নেহার জন্ম হয়েছিল। শৈশব থেকেই নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন নেহা-সোনু-টনি। একসময় বিভিন্ন অনুষ্ঠানে ভজন গেয়ে সংসার চালিয়েছেন সোনু ও নেহা।

দিদি সোনুর কাছেই নেহার সঙ্গীতশিক্ষা। অনেকেই ভাবেন, নেহার ভাগ্য বদলে দিয়েছিল ‘ইন্ডিয়ান আইডল’। কিন্তু ‘ইন্ডিয়ান আইডল’-এর পর নেহাও হারিয়ে গিয়েছিলেন। তাঁর হাতে কাজ ছিল না। একসময় নিজের কন্ঠকে তৈরী করে ‘রিমেক কুইন’ হিসাবে বলিউডে ফিরে আসেন নেহা। যে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল, ভাগ্যের ফেরে সেই ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে বসেছেন নেহা। বহু দরিদ্র শিল্পীকে আর্থিক সাহায্য করেছেন নেহা। কারণ তিনি ভুলে যাননি শুরুর দিনগুলি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026