ভাইরাল & ভিডিও

কোভিশিল্ডের ডোজ নিতেই শরীরে আটকে যাচ্ছে হাতা-খুন্তি, নেটদুনিয়ায় জনপ্রিয় শিলিগুড়ির ‘ম্যাগনেট ম্যান’

চরম অবাক করা ঘটনা। নাসিক এর পর এবারে ম্যাগনেট ম্যানের গল্প শোনা গেল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এর আগে নাসিকে এরকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছিল ভ্যাকসিন নেওয়ার পরে শরীর একেবারে চুম্বকের মতো হয়ে যাচ্ছে। বলিউড ছবিকে হার মানিয়ে দেবার মত এরকমই একটি ব্যাপার বর্তমানে দেখা যাচ্ছে বাংলার শিলিগুড়িতে। আর এই ঘটনায় অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছেন শহরবাসী।

শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের বাসিন্দা নেপাল চক্রবর্তী গত ৭ জুন কোভিশিল্ড টিকা গ্রহণ করেছিলেন। তারপরে ঘরে বসে মোবাইল ঘাটতে ঘাটতে হঠাৎ করে নজরে আসে একটি ভিডিও এবং সেখানে দেখা যায় এক ব্যক্তির শরীর চুম্বকের মত হয়ে গেছে এবং রান্না করে সমস্ত জিনিস যেমন হাতা খুন্তি, এমনকি খুচরা পয়সা, কাচি সবকিছু ছুটে আসছে। তার পরেই তিনি সম্পূর্ণ কৌতুহলের বশবর্তী হয়ে নিজের গায়ের উপরে এই সমস্ত জিনিস লাগিয়ে পরীক্ষা করতে শুরু করেন।

আর পরীক্ষা করা মাত্রই তার চক্ষু একেবারে চড়কগাছ। গায়ের উপর স্বাভাবিকভাবে আটকে যাচ্ছে বিভিন্ন ধরনের ধাতব জিনিস যেমন – হাতা খুন্তি, খুচরো পয়সা এবং আরও অনেক কিছু। এই ঘটনাটি ঘটার পরে নেপালবাবু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি তিনি আত্মীয়-স্বজনদের জানান। এখনো পর্যন্ত চিকিৎসকের সাথে যোগাযোগ না করলেও তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন এবং হাসপাতালে খোঁজখবর নেবেন।

যদিও স্থানীয় চিকিৎসক শঙ্খ সেন এবং বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে জানিয়েছেন, এই ঘটনাটি কোনভাবেই ঘটা সম্ভব নয়। কোন মানুষের শরীর এইভাবে চুম্বকের মত হয়ে যেতে পারে না, তাও শুধুমাত্র ভ্যাকসিন গ্রহণ করলে। যদিও ভ্যাকসিন নেওয়ার পরে নেপালবাবু জানিয়েছেন তার শরীরেকোন রকম সমস্যা হয়নি কিন্তু তার পর থেকেই তার শরীরে এই সমস্ত জিনিস আটকে যাওয়া শুরু করেছে। তাই কার্যত চিন্তায় রয়েছে নেপালবাবু এবং তার পরিবার-পরিজনেরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026