Categories: দেশনিউজ

বড় সিদ্ধান্ত! নেপালে ফেসবুক-হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ ২৬ সোশ্যাল মিডিয়া বন্ধ, উত্তেজনায় রাস্তায় যুবসমাজ – Nepal Social Media

কাঠমান্ডুর রাস্তায় ধোঁয়া, চিৎকার আর বিক্ষোভকারীদের রোষে প্রকম্পিত নেপাল। ওলি সরকারের হঠাৎ সিদ্ধান্তে ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একযোগে নিষিদ্ধ করা হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে যুবসমাজ। গত ৪ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কার্যকর হয় সরকারি এই বিজ্ঞপ্তি। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক নির্দেশ দেয়—যত দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নথিভুক্ত না হবে, তত দিন সেগুলি ব্লক করে রাখতে হবে। ফলে নেপাল টেলিকম অথরিটি সেই নির্দেশ কার্যকর করে।

সরকারের দাবি, একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়নি। প্রথমে ২৮ আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। পরে আরও সাতদিন সময় বাড়ানো হয়। কিন্তু ৪ সেপ্টেম্বর নির্ধারিত সীমা শেষ হওয়ার আগেও কোনও কোম্পানি আবেদন জমা দেয়নি। নেপালের যোগাযোগ মন্ত্রকের মুখপাত্র গজেন্দ্র ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—“মধ্যরাতের মধ্যে আবেদন না এলে সরকার আইনি পথে কঠোর ব্যবস্থা নেবে।”

তবে সরকারের এই সিদ্ধান্তের জেরে শুরু হয়েছে প্রবল ক্ষোভ। কাঠমান্ডুসহ একাধিক শহরে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার যুবক-যুবতী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, পুলিশের গুলিতে এক জনের মৃত্যুর খবরও মিলেছে। অভিযোগ উঠছে, সরকারের সেন্সরশিপ নীতির বিরুদ্ধে বিক্ষোভকে দমন করতেই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রশ্ন উঠছে, নেপালের এই পদক্ষেপে কি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে? যুব সমাজের ভবিষ্যৎ কি আরও অনিশ্চিত হবে? আন্তর্জাতিক মহলও এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026