নিউজ

নয়াদিল্লির নয়া অলংকার, ২৬ হাজার ঘন্টা ধরে তৈরি করা নেতাজির অবয়ব উন্মোচন করলেন মোদি

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বসলো নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয়ব মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, দিল্লিতে ইন্ডিয়া গেটের যে জায়গায় অমর জ্যোতি জওয়ানের জ্যোতি ছিল এতদিন, সেই ছাউনির তলাতেই এবারে বসে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি।

মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজের নেতৃত্বে একটি দল ২ লক্ষ ৮০ হাজার কিলোগ্রামের একটি গ্রানাইট পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করেছেন। ২৬ হাজার ঘন্টা সময় লেগেছে এই মূর্তি তৈরি করার জন্য। এই মূর্তির ওজন প্রায় ৬৫ হাজার কিলোগ্রাম। এই মূর্তিটির উচ্চতা ২৮ ফুট। তেলঙ্গানার খম্মাম থেকে একটি ১০০ ফুট লম্বা, ১৪০ চাকার ট্রাকে করে সড়ক পথে দিল্লি আনা হয়েছে মূর্তিটিকে।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কথা মতোই নেতাজির আজাদ হিন্দ ফৌজের বিখ্যাত স্লোগান কদম কদম বড়ায়ে যা গানের সঙ্গে এই মূর্তি উন্মোচন করা হলো। শুক্র শনি এবং রবিবার নেতাজীর জীবনের উপরে একটি ১০ মিনিটের তথ্যচিত্র দেখানো হবে। এর জন্য ব্যবহার করা হবে ড্রোন প্রযুক্তি। রাত আটটা থেকে এই অনুষ্ঠান বিনামূল্যে সকলেই দেখতে পারবেন দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026