স্টার প্লাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ কাব্যর চরিত্রে অভিনয় করছেন মাদালসা শর্মা। তিনি মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী। হিন্দি টেলিভিশন জগতের যথেষ্ট পরিচিত একজন মুখ, তা নিঃসন্দেহে বলা চলে। ধারাবাহিকে তার বিপরীতে অনুপমার চরিত্রে অভিনয় করছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলী। উল্লেখ্য ধারাবাহিকে, নেতিবাচক চরিত্র হিসেবেই দেখা মেলে তার। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র হিসেবে থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রোল হন অভিনেত্রী, তা বহুবার স্বীকার করেছেন নিজেই। ধারাবাহিকে যখনই অনুপমার বিরুদ্ধে চক্রান্ত করেন কাব্য তখনই ট্রোল হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেইসমস্ত ট্রোল কনটেন্টের দেখা মিলবে এখনও।
বর্তমানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। পর্দায় বেশিরভাগ সময়ই ট্রাডিশনাল লুকে দেখা মেলে তার। তবে বাস্তবে তিনি যে যথেষ্ট মডার্ন ও স্টাইলিশ, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। সম্প্রতি পর্দার কাব্য নিজের বোল্ড ওয়েস্টার্ন লুকের জন্যই নেটনাগরিক ও নিজের ভক্তদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলিতে একেবারে পাশ্চাত্যের সাজে দেখা মিলেছে অভিনেত্রীর। মেসি হেয়ারে, হালকা সাজে, ব্যাকলেস কালো পোশাকে ক্যামেরার সামনে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন। পুনরায় প্রশংসিতও হচ্ছেন নেটজনতার একাংশের মাঝে। তার হাসি আবারো মন কেড়েছে তার ভক্তদের। তার এই লুক যে নিঃসন্দেহে পছন্দ হয়েছে ভক্তদের, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। সোশ্যাল দুনিয়ার অন্যতম সেনসেশন মাদালসা, একথা অবশ্য তার নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…