অপ্রতিরোধ্য মিঠাই, সপ্তাহের সেরা আসন নিয়ে রোজ সন্ধ্যায় লড়াই চালিয়ে যাচ্ছে। দর্শকদের বিচারে মিঠাই গত সপ্তাহ এবং এই সপ্তাহের সেরার সেরা। ১ নম্বর আসন টিকিয়ে রেখেছে। এখনও পর্যন্ত শ্রীময়ী, খড়কুটো, মোহর এক নম্বর আসনে ছিল ঘুরিয়ে ফিরিয়ে। এবারে বেশ কয়েক বার পর পর এক নম্বর আসন ধরে রেখেছে মিঠাই।
দর্শকরা পছন্দ করছে মিঠাই আর উচ্ছে বাবুর টক ঝাল মিষ্টি সম্পর্ক। মিঠাইয়ের মিষ্টি মিষ্টি কথা, আবদার, ইমোশন দর্শকদের ধরে রেখেছে টিভির সামনে শক্ত করে। গল্পে আসছে একের পর এক নতুন মোড়,এছাড়াও দর্শকরা অপেক্ষায় আছে সিদ্ধার্থ আর মিঠাই এর ডিভোর্স আদৌ হয় কিনা। এমত অবস্থায় যদি শ্যুটিং বন্ধ থাকে তবে বিনোদনের কি হবে! সন্ধ্যে হলেই যেই বিনোদনের জন্য ঘরের মানুষরা হাপিত্যেশ করে বসে থাকে তারা কি সিরিয়াল দেখবে না?
দেখবে দেখবে, মিঠাই বলে দিয়েছে যে মিষ্টির দোকান লক ডাউনে খোলা থাকলে মিঠাই সম্প্রচারিত হবে। ব্যাপারটা কি? ‘কাকলি ফার্নিচার’-এর মতো মিঠাই ধারাবাহিকের এই মিম যথেষ্ট ভাইরাল। তাহলে কি সত্যি দর্শকরা মিঠাই আর সিডের রসায়ন দেখতে পারবে?
এদিকে সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ছড়িয়ে দিয়েছেন, ‘জি বাংলার সব প্রিয় শো-এর নতুন পর্ব লকডাউনেও!’ তাহলে কি যে যার বাড়িতে বসেই শ্যুট করবে? নাকি সত্যি শ্যুটিং হবে? এর উত্তর পাওয়া যাবে প্রতিদিন রাত ৮ টায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…