দেশ

ভুলেও এদের থেকে কিনবেন না ট্রেনের কনফার্ম টিকিট, একটু ভুলেই জলে যাবে হাজার-হাজার টাকা!

পাবলিক ট্রান্সপোর্টের দুরবস্থার কারণে বর্তমানে ভারতের সাধারণ মানুষের প্রথম পছন্দের যাতায়াত ব্যবস্থা হয়ে উঠেছে রেল। দুর্মূল্যের বাজারে সবচেয়ে কম খরজে ভ্রমণ একমাত্র রেল ব্যবস্থাতেই সম্ভব। কেন্দ্রীয় সরকারের অদূর ভবিষ্যৎ পরিকল্পনা তথা রেল যোগাযোগ মাধ্যম আজ সাধারণ মানুষের জন্য বিধাতার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েকশো টাকা ব্যয় করে ভারতীয় রেলের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করা সম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে কম খরচে রেল ভ্রমণ সম্ভব বলে আজকাল লক্ষাধিক মানুষ নির্ভরশীল হয়ে উঠেছে এই যাতায়াত ব্যবস্থার ওপর।

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, সাধারণ মানুষ নিজেদের গন্তব্যে ভ্রমণ করার 120 আগে টিকিট কেটে রাখতে পারেন। ফলে প্রায় বেশিরভাগ ট্রেনে একমাস আগে থেকেই সমস্ত টিকিট বুকিং হয়ে যায়। এমন পরিস্থিতিতে যদি কোন ব্যক্তির দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করতে হয় তবে দাঁড়াতে হয় ওয়েটিং লাইনে। কাউন্টার থেকে টিকিট কেটে অপেক্ষা করতে হয় একটি কনফার্ম সিটের জন্য।

আর এই সুযোগটাই বর্তমানে কাজে লাগাচ্ছে একদল দালাল চক্র। সাধারণ মানুষের দুরাবস্থার সুযোগ নিয়ে কয়েকশো টাকার টিকিট বিক্রি করছে কয়েকগুণ বেশি দামে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এইসব দালাল চক্রের নিকট থেকে যদি আপনি টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি। কারণ এই সব দালাল চক্র আপনার নামে নয় বরং আলাদা কোনো ব্যক্তির নামে টিকিট কেটে সেই টিকিট বিক্রি করেন আপনার কাছে।

যদি পুরো ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, তবে কয়েক মাস আগে এইসব দালাল চক্র 15-45 বছর বয়সের একাধিক মানুষের নামে ক্রিকেট ক্রয় করে রাখেন। যার ফলে নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হয়ে যায় ওই নির্ধারিত ট্রেনের টিকিট। যার ফলে সাধারণ মানুষ শরণাপন্ন হন ওই দালাল চক্রের কাছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগে থেকে কিনে রাখা টিকিটগুলি চড়া দামে বিক্রি করে থাকে ব্রোকাররা। তবে এই টিকিট নিয়ে ভ্রমণের সময় যদি টিকিট পরীক্ষক আপনাকে সন্দেহ করেন, সেক্ষেত্রে তিনি আপনার পরিচয় পত্রের সাথে সমস্ত তথ্য মিলিয়ে দেখতে পারেন। আর এই পরিস্থিতিতে যদি আপনি ধরা পড়েন, তবে 400 টাকার টিকিটের জন্য জরিমানা সহ আপনার খরচ হতে পারে কয়েক হাজার টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026